১৫ জুন ২০২২, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধীদের উন্নয়নকারীদের সম্মাননা

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের জন্য ‘ইউসিবিএল অ্যান্ড দ্য ডেইলি স্টার’ সুবর্ণ (বিশেষ) নাগরিক সম্মাননা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের আয়োজনে আগামী আগস্টে এ সম্মাননা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশের ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে প্রতিবন্ধীদের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন।

‘শারীরিক প্রতিকূলতা কোন বাধা হতে পারে না। সুযোগ পেলে তারাও সমাজ ও দেশ গঠনে অবদার রাখতে পারে’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে এ নাগরিক সম্মাননা।

সমাজে সফল প্রতিবন্ধী নারী পুরুষ, ক্রীড়াবিদ, তাদের পিতা-মাতা এবং কর্মসংস্থানকারী প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়ার কথা রয়েছে। www.subornonagorik.org ওয়েবসাইটে আগামী ২০ জুন থেকে আবেদন করা যাবে। আবেদন চলবে ১০ জুলাই পর্যন্ত। আরো বিস্তারিত জানা যাবে ‘ইউসিবিএল অ্যান্ড দ্য ডেইলি স্টার সুবর্ণ (বিশেষ) নাগরিক সম্মাননা ২০২২’ ফেসবুক পেজে।

আয়োজকরা জানান, বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা প্রায় এক কোটি বা তার বেশি। এর মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী প্রতিবন্ধী। দেশের নাগরিকদের বিশাল এ অংশ চরমভাবে অবহেলিত, অনগ্রসর ও কর্মহীন। তাদেরকে পরিবার, সমাজ এবং দেশ বোঝা মনে করে। কিন্তু এই বিশালসংখ্যক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের কাক্সিক্ষত উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। তাই ভালো কাজকে স্বীকৃতি, সম্মান প্রদর্শন ও অন্যকে উৎসাহিত করতে তারা নাগরিক সম্মাননার আয়োজন করতে যাচ্ছেন।

অনুষ্ঠানে ইউসিবিএল এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব ব্র্যান্ড মার্কেটিং জাভেদ ইকবাল, সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ভারপ্রাপ্ত পরিচালক ড. শেখ মুহাম্মদ আলিয়ার প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১০

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১১

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১২

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৩

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৪

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৫

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৬

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

১৭

নিউইয়র্কে বড়লেখাবাসীর মিলনমেলা বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন

১৮

ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

১৯

যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে রোবট শিক্ষক আনার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকেরা

২০