১৩ অগাস্ট ২০২৩, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেনসিলভেনিয়ায় ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের পাম শহরের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ সময় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

বোরবার এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর পুলিশ ও দমকল বাহিনীর অন্তত ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বাহিনীর কর্মীরা সেখান থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করে । তবে নিহতদের নাম ও বয়স প্রকাশ করেনি পাম ব্যুরো পুলিশ।

এবিসি নিউজের ওই প্রতিবেদনে আরো জানানো হয়, বিস্ফোরণে পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে আছেন। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণে তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত আরও ১০টি বাড়ি। দুর্ঘটনার পর এলাকার গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উদ্ধারকাজে দমকল বাহিনীর পাশাপাশি রেড ক্রসের সদস্যরাও কাজ করছে। অঙ্গরাজ্যটিতে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানাতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০