৩১ অক্টোবর ২০২২, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরীদের পিরিয়ডকালীন দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে এইম ইন লাইফ ফাউন্ডেশন

পিরিয়ড সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে এইম ইন লাইফ ফাউন্ডেশন

‘পিরিয়ড হলে অনেক ঝামেলা হয়। পিরিয়ডের সময় পুকুরের নোনা পানি লাগলে জ্বালা-যন্ত্রনা হয়। পুকুরে পিরিয়ডের কাপড় পরিষ্কার করতে গেলে লোকে কটূ কথা বলে যা বিরক্তিকর।

তাই বাধ্য হয়েই জন্মনিয়ন্ত্রন পিল খেয়ে পিরিয়ড বন্ধ রাখতে হয়। কথাগুলো বলছিলেন সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি ইউনিয়নের ১৭ বছর বয়সী কিশোরী নাজনিন সুলতানা। শুনতে খারাপ লাগলেও এটাই ঘটছে সাতক্ষীরার নোনা পানিযুক্ত এলাকায়।

দীর্ঘদিন ধরে বাড়ির অভিভাবকের মাধ্যমে কিংবা অনেক সময় চুরি করে এসব পিল খেয়ে থাকেন সাতক্ষীরার প্রত্যন্ত নোনা পানির অঞ্চলের কিশোরীরা। এখানকার মানুষেরা বেশিরভাগ মৎস্যজীবি বা শ্রমজীবি হওয়ায় স্যানিটারি ন্যাপকিন কেনা তাদের জন্য অনেক কষ্টসাধ্য। দারিদ্রতার মাঝেই তাদের বসবাস।

তাছাড়া যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় না। বাধ্য হয়ে তাই সাতক্ষীরার এসব এলাকার কিশোরীরা জন্মনিয়ন্ত্রন পিল খেয়ে থাকেন যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন এই পিল সেবন করে থাকলে একজন নারী চিরদিনের জন্য বন্ধ্যা হয়ে যেতে পারে।

কয়েকমাস আগে বিবিসির প্রতিবেদনে সাতক্ষীরার কৈখালি গ্রামের এরকম একটি চিত্র উঠে আসে। এর পরপরই শোরগোল পড়ে যায়। আর কিশোরীদের এই খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে এগিয়ে এসেছে বেশ কিছু বেসরকারি মানবাধিকার সংস্থা।

সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের এই পিরিয়ড সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ‘এইম ইন লাইফ ফাউন্ডেশন’। তারা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে। শিখিয়ে দিয়েছে কিভাবে তা ব্যবহার করতে হয়।

বেসরকারি এই সংগঠনটির সিইও মানবাধিকারকর্মী জাহানারা আক্তার এই কার্যক্রম পরিচালনা করেন। সুদূর ঢাকা থেকে তিনি সাতক্ষীরায় চলে এসেছেন কিশোরীদের এই বদ অভ্যাস দূর করতে।

গত ২৭ সেপ্টেম্বর জাহানারা আক্তার সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি ইউনিয়নের পরানপুর আব্দুর রউফ মেমোরিয়াল হাইস্কুল ও কৈখালি এসআর উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

এছাড়া তিনি একই ইউনিয়নের মুন্ডাপাড়ায় বসবাসরত আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের মহিলাদের মধ্যেও এসব ন্যাপকিন বিতরণ করেন। তারা এ সমস্ত ন্যাপকিন আগামী ১ বছর ব্যবহার করতে পারবে।

এদিন মোট ৩০০ জন কিশোরী ও নারীকে ৩ মাস, ৬ মাস ও এক বছর মেয়াদে ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়। ন্যাপকিন বিতরণ ও সচেতনতামূলক কাজে সহযোগিতা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের গোপাল চন্দ্র মন্ডল, বোধাদিত্য মন্ডল, মোঃ রেজাউল করিম, তাপস মন্ডল প্রমুখ।

এই উদ্যোগের কর্ণধার জাহানারা আক্তার বলেন, ‘মাসিকের সময় এসব অঞ্চলের নারীরা লোকচক্ষুর ভয়ে ঠিকমতো কাপড় পরিষ্কার করার সুযোগ পায় না। তাছাড়া নোনা পানিতে কাপড় পরিষ্কার করলেও পরবর্তীতে তা ব্যবহার করতে গেলে জ্বালা-যন্ত্রনা হয়। এসব কারনে ওই এলাকার নারী ও কিশোরীরা জন্মনিয়ন্ত্রণ পিল খেয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনছেন।

আমরা এটা হতে দিতে পারি না। এজন্য আমরা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছি। পাশাপাশি এর ব্যবহারবিধিও কিশোরীদেরকে শিখিয়ে দিচ্ছি। কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার দায়িত্ব আমাদের সকলের’।

কিশোরীদের পিরিয়ড সমস্যা সমাধানে সীমিত আকারে ন্যাপকিন দিলেও ভবিষ্যতে তার পরিমাণ বাড়ানো যাবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহানারা আক্তার বলেন, ‘আমাদের এই কাজে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে আসছেন।

সকলের সহযোগিতা পেলে আরো সমৃদ্ধ হবো আমরা। সংগঠন, সংস্থা কিংবা ব্যক্তির সহযোগিতা পেলে অবশ্যই নিয়মিতভাবে আমরা ন্যাপকিন দিতে পারবো।’

পিরিয়ড সমস্যা- Period Problem in bangladeshকৈখালি এলাকার এসআর হাইস্কুলের আরেক কিশোরী জানালেন, তিনি নিয়মিত জন্মনিয়ন্ত্রণ পিল খেতেন।

এতে তার মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, দুর্বলতা, বমিসহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা হচ্ছিল যা তার লেখাপড়ায় বিঘ্ন ঘটায়। এখন থেকে আর সেই সমস্যা থাকবে না। তিনি নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন।

আসছে শীতে উত্তরাঞ্চলের মানুষের জন্য নতুন কর্মসূচী গ্রহণ করেছে ‘এইম ইন লাইফ ফাউন্ডেশন।’ এর আগে সিলেটে ও কুড়িগ্রামে তারা বন্যা দুর্গতদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহীরা উল্লেখিত ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ আমেরিকায় বিনা খরচে পড়ার সুযোগ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশের ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে উঠে এলো

সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

বাংলাদেশের নতুন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রস্তাব

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

১০

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

১১

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

১২

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

১৩

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

১৪

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

১৬

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

১৭

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

১৮

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি প্রিন্স আলম, সাধারণ সম্পাদক জনি

১৯

দুর্নীতির দায়ে দুই দেশের নেতাকে লক্ষ্য করে মার্কিন নিষেধাজ্ঞা

২০