৪ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানিরা জেলের ভয় নিয়েও দেখছে ‘পাঠান’

‘পাঠান’ উড়ছে তো উড়ছে থামাথামির কোনো নামগন্ধ নেই । সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ভারতের নামকরা সিনেমাগুলোকে টপকে উপড়ে উঠেছে পাঠান। ব্যাবসাও করছে রমরমা।

এদিকে অনেক আগে থেকেই পাকিস্থানর প্রেক্ষাগৃহগুলোতে বলিউডের সিনেমা প্রদর্শন নিষিদ্ধ। তারপরও অবৈধ পন্থায় ছবিটি দেখছে পাকিস্তানের দর্শক।

‘পাঠান’ জাদুতে কাবু সারাবিশ্ব। পাকিস্তানেও শাহরুখ খানের ভক্ত সংখ্যা নেহায়েত কম নয়। তাই তো বিভিন্ন জায়গায় অবৈধভাবেই দেখানো হচ্ছে ছবিটি। আর জেলের ভয় পরোয়া না করেই তা দেখছেন পাকিস্তানের মানুষজন। শোনা যাচ্ছে, করাচির ডিফেন্স হাউজিং অথরিটিতে এভাবেই ‘পাঠান’ দেখানো হয়েছে। ‘ফায়ারওয়ার্ক ইভেন্টস’ নামের এক সংস্থা এই অবৈধ স্ক্রিনিংয়ের আয়োজন করছিল।

যদিও ‘পাঠান’-এর মুক্তির সাত দিন পর ‘সিন্ধ বোর্ড অব ফিল্ম সেন্সর’ কড়া বার্তা দিয়ে জানিয়েছিল, অবৈধভাবে ছবির স্ক্রিনিং করা যাবে না। সকল ব্যক্তি বা সংস্থাকেও বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা দেখাতে বা দেখতে বারণ করা হয়েছিল। কিন্তু কীসের কী? ‘পাঠান’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে পাকিস্তানি দর্শকেরা। অনেকে আবার অবৈধভাবে ডাউনলোডের আশ্রয় নিচ্ছেন। তারপরও ‘পাঠান’ দেখা চাই-ই চাই!

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। বিশ্লেষকদের ধারণা, অচিরেই ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করে ফেলবে ছবিটি। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০