২৮ এপ্রিল ২০২৩, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পর্তুগিজ অভিধানে যুক্ত হলো ‘পেলে’

পর্তুগিজ অভিধানে এখন ‘পেলে’ মানে ‘অসাধারণ-অতুলনীয়-অনন্য’। অভিধানে যুক্ত হওয়ায় এখন চাইলে পেলের নাম নিয়েই কাউকে অনন্যসাধারণ হিসেবে সম্বোধন করতে পারবেন পর্তুগিজ ভাষাভাষীরা। ইতোমধ্যে এটি ব্রাজিলে অনানুষ্ঠানিকভাবে চালুও করা হয়েছে।

অভিধানে বলা হয়েছে, অসাধারণ কেউ বা যার গুণমান, দক্ষ এবং শ্রেষ্ঠত্ব অতুলনীয়। সেই পেলের মতো। তাকেই পেলে বলা হবে। অতুলনীয়, অনন্য এবং বিস্ময়করকে এখন থেকে পেলে বলা হবে।

উদাহরণ হিসাবে বলা হয়েছে, এবার থেকে শ্রেষ্ঠদের বলা হবে তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ব্রাজিলিয়ান থিয়েটারের পেলে বা তিনি চিকিৎসার পেলে।

অসাধারণ এই উদ্যোগটি গ্রহণ করেছে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় পর্তুগিজ অভিধান মিশেলিস ডিকশনারি। তাদের অনলাইন সংস্করণে ‘পেলে’ নামটি বিশেষণ হিসেবে যুক্ত হয়েছে।

ব্রাজিল কিংবদন্তি কোলন ক্যানসারের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন গত ডিসেম্বরে। নিজের অনন্য কীর্তিতে অমর হয়ে আছেন। তারপরও পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এক ক্যাম্পেইনের আয়োজন করে পেলে ফাউন্ডেশন। সেই ক্যাম্পেইনে ১ লাখ ২৫ হাজার সাক্ষর জোগাড়ের পরই পেলের নামটি অভিধানে যুক্ত করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন মিশেলিস ডিকশনারির প্রকাশকরা। তারা জানিয়েছেন, অনলাইন সংস্করণে দ্রুতই নামটি বিশেষণ হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর প্রিন্ট কপিতে যুক্ত হবে পরবর্তী সংস্করণে।

উল্লেখ্য, একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা খেলোয়াড় হলেন পেলে। আন্তর্জাতিক ফুটবলের জাতীয় দল ব্রাজিলের জার্সিতে তিনি ৯২ ম্যাচে ৭৭ গোল করেন। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন পেলে। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে ফুটবলের রাজার গোলসংখ্যা ১,২৮১টি।

আরও পড়ুনঃ যে নারী পেলের মেয়ে হিসেবে স্বীকৃতি চান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০