১৪ সেপ্টেম্বর ২০২২, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৃত্যালয় কুলাউড়ার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নৃত্যালয় কুলাউড়ার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) কুলাউড়ার জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুড়ির শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিনের সঞ্চালনায় ও শিক্ষক মধুজিত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। নৃত্যালয় কুলাউড়ার নৃত্যবিভাগের শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন নৃত্যালয় কুলাউড়ার পরিচালক মো. দেলোয়ার হোসেন দূর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি অনুরাগী মইনুল ইসলাম শামীম।

অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ

নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, / বিশ্বতনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যের ছায়া” শ্লোগানে অনুষ্ঠিত আয়োজনে সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নৃত্যালয় কুলাউড়ার সাবেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সাকি। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মরমি কবি হাসন রাজার জীবন অবলম্বনে মোস্তাক আহমেদ রচিত গীতি নৃত্যনাট্য ‘হাসন রাজা’ পরিবেশিত হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন মো. দেলোয়ার হোসেন দূর্জয়।

হাসন রাজা গীতি নৃত্যনাট্যের দৃশ্য

নৃত্যালয় কুলাউড়া পরিবেশিত হাসন রাজা গীতি নৃত্যনাট্যের বিভিন্ন চরিত্রে যারা অংশগ্রহণ করেন, হাসন রাজার চরিত্রে মো. দেলোয়ার হোসেন দূর্জয়, হুরমত জাহান (মা) চরিত্রে সুদীপা দাস, নায়েব চরিত্রে আশিক আহমেদ, গোবিন্দ চন্দ্র চরিত্রে নাহিদ তালুকদার, আজিজা বানু চরিত্রে অনামিকা, চন্দ্রা চরিত্রে নবনীতা সরকার, পীর চরিত্রে সৃজন ধর, সাজেদা চরিত্রে সাবরিন আরিয়ান রোদেলা, উদাই চরিত্রে অপু মিয়া, আয়াত আলী চরিত্রে আশিক আহমেদ, দিলারাম চরিত্রে অনুরাধা দে, বাইজি চরিত্রে রোদেলা, পূজা।

অনুষ্ঠানের সভাপতি মধুজিত ভট্টাচার্য্যের সঙ্গে অধ্যক্ষ মো. জহির উদ্দিন ও বড়লেখা নজরল একাডেমির পরিচালক জুনেদ রায়হান রিপন

কোরাস নৃত্যে শ্রেয়া, সোহা, আশিক, নদী, নাহিদ, অনুরাধা, রোদেলা, সৃজন, অনামিকা, অপু, পূজা এবং শিশু শিল্পী শার্লিন আরিয়ান হৃদি, অমেগা, আবৃত্তি, নবীন, ঐশ্বর্য, ও নিঝুম। অনুষ্ঠানে আবহ সঙ্গীত ও সংলাপ সহযোগিতায় ছিলো বড়লেখা নজরুল একাডেমি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০