২৫ ফেব্রুয়ারী ২০২৩, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরামিষ বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সম্পূর্ণ ভেগান (নিরামিষ) খাবারের প্রচলন হচ্ছে। কেমব্রিজ স্টুডেন্টস ইউনিয়ন চলতি সপ্তাহে ক্যাম্পাসের ক্যান্টিনের খাবার মেনু থেকে সমস্ত প্রাণীজ পণ্য অপসারণের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাটারিং সার্ভিসের সাথে আলোচনা শুরু করার জন্য ভোট দিয়েছে।

অলাভজনক উদ্ভিদ-ভিত্তিক বিশ্ববিদ্যালয় (নন প্রফিট প্ল্যান্ট-বেজ্ড ইউনিভার্সিটি) প্রচারাভিযান এর মাধ্যমে প্রস্তাবটি উত্থাপন করা হয়। এটি ‘জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংকট’ এর ফলাফলের উপর ভিত্তি করে শত ভাগ উদ্ভিদ-ভিত্তিক বা নিরামিষ ক্যাটারিং সেবা চালু হওয়ায় জন্য কাজ করে যাচ্ছে। নিরামিষ বিশ্ববিদ্যালয় কেমব্রিজের মুখ পাত্র উইলিয়াম স্মিথ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেনু থেকে প্রাণীজ পণ্যগুলি সরিয়ে দেওয়ার মাধ্যমে পরিবেশগত প্রভাব হ্রাস পাবে৷’ অলাভজনক উদ্ভিদ-ভিত্তিক বিশ্ববিদ্যালয় সংস্থা ইউকে এর সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে শতভাগ উদ্ভিদ-ভিত্তিক মেনু গ্রহণ করার জন্য চাপ দিচ্ছে৷ দ্য গার্ডিয়ান জানায়, বিশ্ববিদ্যালয় এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ২০১৬ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ক্যাটারিং সার্ভিস ক্যাফেতে মেনু থেকে মাংস সরিয়ে দিয়েছে এবং একটি টেকসই খাদ্য নীতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মেনু পরিবর্তন করার ক্ষমতা সরাসরি শিক্ষার্থীদের নেই। তবে এব্যাপারে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০