বাংলা সংবাদ ডেস্ক
১ নভেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বেকারভাতা সেবা সাময়িক বন্ধ, ২ নভেম্বরের পর ৯ থেকে ১২ দিন আবেদন বন্ধ

নিউইয়র্ক স্টেটে বেকারভাতার পুরোনো সিস্টেম আধুনিকায়নের কারণে আগামী ২ নভেম্বর সোমবার বিকেল ৫টা থেকে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের আবেদন ও সার্টিফিকেশন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর জন্য পুরোনো সিস্টেম থেকে বিপুলসংখ্যক ব্যবসায়িক রেকর্ড নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে। এ প্রক্রিয়ায় ৯ থেকে ১২ দিন সময় লাগতে পারে।

 

সেবা বন্ধ থাকার সময়ে সাপ্তাহিক বেনিফিটের আবেদন ও সার্টিফিকেশন করা যাবে না। এতে বেনিফিট পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। তবে স্টেট ডিপার্টমেন্ট অব লেবার জানিয়েছে, সাময়িক বন্ধের কারণে কারও বেনিফিট বাতিল বা স্থগিত হবে না। গত ১৭ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে নিউইয়র্কে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ মোট ৬ কোটি ৭৬ লাখ ডলারের বেকারভাতা দাবি করেছেন। তাদের মধ্যে প্রায় ৪৭ শতাংশ নিউইয়র্ক সিটির বাসিন্দা।

 

কয়েক দশকের পুরোনো সিস্টেমটি স্মার্টফোনে ঠিকমতো কাজ করত না এবং নির্দিষ্ট সময়ের বাইরে অনলাইনে সেবা পাওয়া যেত না। ব্যস্ত সময়ে হেল্পলাইনে কলও বিচ্ছিন্ন হয়ে যেত। অনেক ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানকে ফ্যাক্সের মাধ্যমে তথ্য পাঠাতে হতো। ২০২০ সালের মার্চ ও এপ্রিলে করোনাভাইরাস মহামারির সময় বিপুলসংখ্যক আবেদনের চাপ সামলাতে গিয়ে পুরোনো সিস্টেমটি প্রায় অচল হয়ে পড়েছিল।

 

স্টেট লেবার কমিশনার রবার্টা রিয়ারডন জানান, প্রায় ১৮ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে ২০১৭ সাল থেকে চলা এই আধুনিকায়ন প্রকল্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে আনএমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স ব্যবস্থার সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন।

 

নতুন সিস্টেম চালু হলে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করে সহজে বেনিফিট সার্টিফাই করা যাবে। পাশাপাশি কল সেন্টারে ফোন না করেই অনলাইনে আবেদনের সর্বশেষ অবস্থাও জানা যাবে। সম্ভাব্য ভোগান্তি এড়াতে স্টেট ডিপার্টমেন্ট অব লেবার বেনিফিট গ্রহণকারীদের ২ নভেম্বর বিকেল ৫টার আগেই তাদের সাপ্তাহিক সার্টিফিকেশন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

১

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

২

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৩

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৪

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৫

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

৬

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

৭

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

৮

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

৯

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১০

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১১

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১২

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৩

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৪

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৫

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

১৬

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

১৭

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১৮

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

১৯

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

২০