৫ এপ্রিল ২০২৩, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসার চন্দ্র মিশনে প্রথম নারী নভোচারী মিশিগানের ক্রিস্টিনা কোচ

ক্রিস্টিনা হ্যামক কোচ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ক্রিস্টিনা কোচ (Christina Koch) মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) চন্দ্র মিশনে প্রথম নারী নভোচারী হতে যাচ্ছেন।

মহাকাশচারী ক্রিস্টিনা হ্যামক কোচ ১৯৭৯ সালে মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে জন্ম গ্রহণ করেন।

৪৪ বছর বয়সী নাসার এই নভোচারী যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেন।

সোমবার (এপ্রিল ৫) টেক্সাসের হিউস্টনে এক অনুষ্ঠানে ৫০ বছরের মধ্যে নাসা তাদের প্রথম চন্দ্র মিশনে ক্রিস্টিনাসহ চার নভোচারীর নাম প্রকাশ করেছে।

এদের মধ্যে রয়েছে তিনজন আমেরিকান এবং একজন কানাডিয়ান নাগরিক। এবার প্রথম নারী এবং প্রথম আফ্রিকান আমেরিকান যুক্ত হয়েছে। এরা আগামী বছরের শেষের দিকে চাঁদের চারপাশে উড়বে।

ক্রিস্টিনা ছাড়াও এ তালিকায় রয়েছে ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান এবং জেরেমি হ্যানসেন।

এদিকে এই চন্দ্র অভিযানে ভিক্টর গ্লোভার হবেন প্রথম আফ্রিকান আমেরিকান নাগরিক।

২০২৪ সালের শেষের দিকে কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে নাসার ওরিয়ন ক্যাপসুল উড্ডয়নকারী হবে এই চার নভোচারী।

পৌরাণিক কাহিনীর অ্যাপোলোর যমজ বোনের নামানুসারে আর্টেমিস নামক নভোযানে তারা চাঁদে অবতরণ করবেন না। এমনকি চন্দ্র কক্ষপথে যাবেন না। বরং চাঁদের চারপাশে উড়বেন। এর পর পৃথিবীতে ফিরে আসবেন।

নাসার অন্য নভোচারীর সাথে ক্রিস্টিনা হ্যামক কোচ (বামে)। ছবি: নাসা

সম্প্রতি নাসা তাদের প্রথম আর্টেমিস নভোযানের জন্য ৪১জন সক্রিয় নভোচারীর মধ্য থেকে চার জনকে বাছাই করে।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এই চার মহাকাশচারী এবং তাদের পরিবারের সাথে কথা বলেছেন।

এক টুইট বার্তায় বাইডেন বলেন, নাসার এই মিশন পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমেরিকা, কানাডা এবং সারা বিশ্বের প্রতিটি শিশুকে মহাকাশ জয়ের স্বপ্ন দেখাবে।

উল্লেখ্য, ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অ্যাপোলো নভোযানের সময় নাসা ২৪ জন নভোচারীকে চাঁদে পাঠিয়েছিল। তাদের মধ্যে বারোজন অবতরণ করেছিল।

আরও পড়ুনঃ ৮ তম বার্ষিক ডেট্রয়েট কেন্টাকি ডার্বি ডে পার্টি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

১০

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

১১

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

১২

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

১৪

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

১৫

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৬

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

১৭

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১৮

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১৯

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

২০