৬ অক্টোবর ২০২২, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৭ বছর পর বন্ধ হচ্ছে নর্থভিলের অ্যান্টিক মল

বন্ধ হচ্ছে নর্থভিলের অ্যান্টিক মল
নর্থভিলের নাইটসব্রিজ অ্যান্টিক মল। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের নর্থভিলের নাইটসব্রিজ অ্যান্টিক মল (ঐতিহাসিক জিনিসপত্রের দোকান)-এর যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ২৭ বছর আগে।

ভালোই চলছিল মলটি। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকতো সবসময়।

তবে সবথেকে বিস্ময়কর এবং হতাশাজনক খবর হচ্ছে, নর্থভিলের অ্যান্টিক মল টির মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী এটি এই মাসে বন্ধ হয়ে যাচ্ছে।

ব্রুস ম্যাকেঞ্জি এবং তার স্ত্রী লিন্ডা যৌথভাবে নাইটসব্রিজ অ্যান্টিক মলের মালিক।

মলটির মালিকেরা ডেট্রয়েট ফ্রি প্রেসকে জানায়, বিল্ডিংয়ের খারাপ অবস্থা, পর্যাপ্ত পার্কিং লটের অভাব, হিটিং সুবিধার স্বল্পতা এবং এয়ার কন্ডিশনার ইউনিটের ত্রুটির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ব্রুস ম্যাকেঞ্জি বলেন,”১৯৯৪ সালে আমরা যাত্রা শুরু করি। নানামুখী সমস্যা দেখার পর আমি বছরের পর বছর ধরে এটি বন্ধ করার কথা ভাবছি। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সমাধানের জন্য বীমা কোম্পানিকে তাগিদ দিলে তারা তাদের অপারগতা জানায়। ফলে আমরা এই কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি।”

উল্লেখ্য, নর্থভিল রোডের পূর্বে পশ্চিম ৭ মাইল রোডের নর্থভিলের অ্যান্টিক মল টি ২৬,০০০ বর্গ ফুট জায়গায় স্থাপিত। এখানে বিক্রয়ের জন্য হাজার হাজার ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে। প্রাচীন গয়না, কাচের পাত্র, আসবাবপত্র এবং মূর্তিসহ সবকিছুই রয়েছে এখানে।

 

আরোও পড়ুনঃ গ্রিনওয়ে এবং পকেট পার্ক তৈরি হবে সাউথ-ওয়েস্ট ডেট্রয়েট নেবারহুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০