দেশের বাজারে আসছে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মানের নোটের ডিজাইনে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর যুক্ত নোট। আগামী ৮ জানুয়ারি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নতুন এই নোট ছাড়া হবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।
এ দিকে নতুন নোটের পাশাপাশি পুরানো নোটও বৈধ হিসেবে বাজারে চালু থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে।”
আগের গভর্নরের মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন আব্দুর রউফ তালুকদার।
মন্তব্য করুন