বাংলা সংবাদ ডেস্ক
৪ জুন ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে এমন কোনো নজির নেই, যেখানে আয়োজক দেশের সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী একটি দেশ যুদ্ধে লিপ্ত। এবারের ফিফা বিশ্বকাপে এমনটাই ঘটতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের ক্ষেত্রে।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালালে যুদ্ধ শুরু হয়। এই মুহূর্তে যুদ্ধবিরতি চললেও বিচ্ছিন্ন হামলা থেমে নেই। এর মধ্যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসাও পাননি ইরানের ফুটবলাররা। এমন পরিস্থিতিতে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন ইরানের ফুটবলাররা?

 

গত ১৮ মে থেকে ইরানের ফুটবল দল তুরস্কে অবস্থান করছে। সেখানেই চলছে দলটির বিশ্বকাপ প্রস্তুতি। বুধবার সেখান থেকে বার্তা সংস্থা এপির সঙ্গে কথা বলেন বিশ্বকাপ দলের দুই খেলোয়াড়। ২৯ বছর বয়সী সাঈদ এজাতোল্লাহি জানান, তাদের দেশ যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধরত, তখন অন্য একটি দেশে বসে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াটা মানসিকভাবে চ্যালেঞ্জিং, ‘সত্যি বলতে, এটা মোটেও সহজ নয়।’

 

একদিকে যুদ্ধের গতিপ্রকৃতি আর দেশের মানুষের জানমাল নিয়ে দুশ্চিন্তা, আরেক দিকে বিশ্বকাপে খেলা হবে কি হবে না অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রস্তুতিতে মনোযোগ দেওয়া যে কতটা কঠিন, সেটিই ফুটে উঠল ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা এই মিডফিল্ডারের কণ্ঠে, ‘সময়টা আমাদের জন্য কঠিন, কারণ একই সঙ্গে আমরা আমাদের দেশের খবর ও রাজনৈতিক খবরাখবরের দিকেও নজর রাখছি। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো খেলোয়াড় এবং সাধারণ মানুষের মনে প্রভাব ফেলতে পারে।’

 

তুরস্কে ইরানের ফুটবল দল ক্যাম্প করেছে আন্তালিয়ায়। দলের কয়েকজন সদস্য আঙ্কারায় গিয়ে মার্কিন দূতাবাসে ভিসার আবেদন জমা দিয়ে এসেছেন। তবে এখন পর্যন্ত মার্কিন ভিসা তাঁরা পাননি। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। সেই সূত্রে বেজক্যাম্পও সে দেশেই ঠিক করে রেখেছিল ফিফা। তবে ইরানের ফুটবল ফেডারেশনের অনুরোধে পরে তা বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোয় করা হয়েছে। এরই মধ্যে আঙ্কারার মেক্সিকান দূতাবাস থেকে ভিসাও পেয়েছেন। আগামী রোববার দলটির মেক্সিকোর উদ্দেশে রওনা হওয়ার কথা।

 

বিশ্বকাপে ইরানের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে সবচেয়ে বেশি ইরানির বসবাস, যাঁদের অনেকেই বর্তমান সরকারের বিরোধী। এজাতোল্লাহি বলেন, ‘আশা করছি, স্টেডিয়ামে আমাদের ম্যাচের সময় প্রচুর সমর্থক থাকবেন। এতে আমাদের ওপর চাপও থাকবে। কারণ, সবার প্রত্যাশা অনেক বেশি থাকবে। আশা করি, আমরা তাদের গর্বিত করতে পারব। তাদের দেখাতে পারব যে ইরানিরা পৃথিবীর যেকোনো কঠিন কাজের জন্যই প্রস্তুত।’

 

এপির সঙ্গে কথা বলেছেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার মোহাম্মদ ঘোরবানিও। সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াহদায় খেলা এই ফুটবলার বলেন, ‘এটা সত্য যে আমরা এখন একটি বিশেষ পরিস্থিতির মধ্যে আছে। তবে আমরা যেহেতু খেলোয়াড়, আমাদের খেলতে হবে, অনুশীলন করতে হবে। সামনে আমাদের খেলা আছে, তার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’

 

প্রথমবার বিশ্বকাপে খেলতে যাওয়া ঘোরবানি যুদ্ধের কথাও মনে করিয়ে দিয়েছেন, ‘আমাদের দেশের মানুষ যুদ্ধের এই পুরোটা সময় অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা সেখানে যাচ্ছি তাদের জন্য, যাতে সেরা ফল এনে আমাদের দেশের মানুষের মুখে ও মনে কিছুটা আনন্দ দিতে পারি।’

 

বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের দুটি ম্যাচের প্রতিপক্ষ বেলজিয়াম (২১ জুন) ও মিসর (২৬ জুন)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০