বাংলা সংবাদ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই: জো বাইডেন

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার ‘হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ’ এইচ বি সি ইউ উইক কনফারেন্সে সোমবার এক ভাষনে প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা থেকে রক্ষা করা এবং সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় সিক্রেট সার্ভিসের প্রশংসা করে বলেছেন, দেশে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই।

 

বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে নিজেদের মতভেদ ব্যালট বক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়, বন্দুকের মুখে নয়। তিনি আরও বলেছেন, তিনি সবসময় রাজনৈতিক সহিংসতার নিন্দা করে এসেছেন এবং তা সবসময় অব্যাহত থাকবে। এর আগে, ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন- সিক্রেট সার্ভিসের জনবল বাড়ানোর জন্য কংগ্রেসকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ফ্লোরিডার ঘটনা সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত প্রধান খতিয়ে দেখছেন। ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিতের জন্য সিক্রেট সার্ভিসের আরো সমন্বয় প্রয়োজন কিনা তা পর্যালোচনা করছেন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান।

 

মূল বক্তৃতার শুরুর আগে বাইডেন কথা বলেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ফ্লোরিডায় এক সন্দেহভাজনকে গ্রেফতারের প্রসঙ্গে। সিক্রেট সার্ভিস দক্ষতার সঙ্গে ঘটনাটি মোকাবেলা করায় তাদের প্রশংসা করেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আরো বলেছেন, অ্যামেরিকা অসংখ্যবার ঘাতকের বুলেটের আঘাতে বিপর্যস্ত হয়েছে। সহিংসতা কোন কিছুর সমাধান হতে পারে না। এটি শুধু দেশকে ছিন্নভিন্ন করে দেয়। বন্দুক সহিংসতা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে হবে বলে জানান তিনি।

 

পেনসিলভেনিয়ার উদ্দেশে হোয়াইট হাউয ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট বাইডেন। হত্যাচেষ্টা থেকে ডনাল্ড ট্রাম্প রক্ষা পাওয়ায় এসময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাইডেন বলেন, সিক্রেট সার্ভিসের আরো সাহায্য প্রয়োজন। এ বিষয়ে কংগ্রেসের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০