করোনাভাইরাসের অতিমারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জিনিসের দাম বেড়েছে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনে ইসরাইলি হামলার ফলে সামনে আরও দুর্দিন আসতে পারে বলেও মনে করেন তিনি।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের মানুষ আছে দেশে ঊর্বর মাটি ও রয়েছে। পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল পালনসহ আমাদের খাদ্য আমাদের উৎপাদন করার সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী খাদ্যের দাম বৃদ্দির সাথে সাথে বাংলাদেশেও এর প্রভাব পরবে। তাই আমাদের খাবারের যাতে অভাব না হয়, সেই ব্যবস্থা আমাদের নিজেদেরই করতে হবে। এভাবেই সকল ষড়যন্ত্র ভেদ করে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, গ্রামের মানুষ শহরের সব নাগরিক সুবিধা পাবে। সেভাবেই প্রত্যেকটা গ্রাম গড়ে তুলবো যাতে কোনো মানুষের কষ্ট না হয়। এ দেশকে কেউ পেছনে টানতে পারবে না যদি দেশের মানুষ ঠিক মত কাজ করে।
মন্তব্য করুন