১ মে ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরায়েশি নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্ক।

সোমবার (১ মে) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিহত সন্দেহভাজন ওই আইএস প্রধানের নাম আবু হুসেইন আল-কুরায়শি। তার পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গি গোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোয়ান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল। স্থানীয় সময় শনিবার রাতে এমআইটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।

তিনি বলেন, আমরা কোনো বাছ-বিচার ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব।

অবশ্য আইএস এখনও পর্যন্ত তুরস্কের এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এর আগে, গত বছরের নভেম্বরে ইসলামিক স্টেট তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়শির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সেসময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

আরও পড়ুনঃ জাপানের ব্যর্থ চন্দ্র অবতরণ নিয়ে যা জানা গেল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০