১৪ অগাস্ট ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফর নিয়ে চীনের নিন্দা

যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে গেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। প্যারাগুয়েতে সফরের পথে যুক্তরাষ্ট্রে স্বল্প সময়ের জন্য অবস্থান করেন উইলিয়াম লাই। তার এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে চীন। কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে শি জিনপিং সরকার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় লাইয়কে একজন বিচ্ছিন্নতাবাদী অ্যাখ্যা দিয়ে চীনা ভূখণ্ডে সংকট তৈরির কারণ উল্লেখ করেছে। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড বিবেচনা করে বিষয়টিকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে বেইজিং।

আগামী জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি শনিবার দেশ ছাড়েন। আগামী বুধবার তাইওয়ানের উদ্দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ট্রানজিট রয়েছে তার।

রবিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে যেকোনো সফরের কঠোরভাবে বিরোধিতা করে। পুরো ঘটনা চীন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেওয়া হবে।’

নিউইয়র্কে হোটেল পৌঁছানোর সময় তাকে পতাকা নেড়ে স্বাগত জানান সমর্থকরা। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, নিউইয়র্কে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছি।

পূর্ব ঘোষণা ছাড়া অনেকটা গোপনীয়তা রক্ষা করে মিত্র যুক্তরাষ্ট্রের উদ্দেশে তাইপে ছাড়েন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। সূত্র : দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০