নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৪ জুলাই ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী খান

বিশ্ব জুড়ে অগণিত ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়। তাই আবারও মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানি এই সংগীতশিল্পী।

আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন রাহাত ফতেহ আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্টের কথা নিজেই জানান তিনি। এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল (১৫ জুলাই) রাত ৮টা থেকে শুরু হবে টিকিট বিক্রি।

এ প্রসঙ্গে বিএইচএনের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুল ইসলাম জানান, শুধু এক ক্যাটাগরির টিকিট বিক্রি করছেন তারা।

এর আগেও মঞ্চ মাতাতে ঢাকায় এসেছিলেন রাহাত ফতেহ আলী খান। তার সুরের জাদুতে মুগ্ধ করে গেছেন বাংলার শ্রোতা-দর্শকদের।

প্রসঙ্গত, কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউডে প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান। তার শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম যো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০