সিএনএন
১৩ নভেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী

ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প ও বিবেক রামাস্বামী | ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তাঁরা দুজন নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দেবেন। গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন ট্রাম্প।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘একসঙ্গে, এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন। অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন।’

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন মাস্ক।

ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। পরে প্রাথমিক বাছাইয়ে হেরে রণে ভঙ্গ দেন। ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান বিবেক। এর পরপরই তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন।

তবে নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর কাজ আসলে কী হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কিংবা এ কাজে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীর স্বার্থের সংঘাত দেখা দেবে কি না, সেসব নিয়েও নানা আলোচনা চলছে। যদিও ট্রাম্প বলেছেন, সরকারের বাইরে থেকে ‘উপদেশ ও দিকনির্দেশনা’ দেবেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০