এএফপি
৯ নভেম্বর ২০২৪, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জয়ে তরুণ ভোটারদের অবদান বেশি

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে তরুণ–তরুণীরা। ট্রাম্প এবার তরুণদের ভোট পেয়েছেন বেশি। ফাইল ছবি: এএফপি

গর্ভপাতের অধিকারকে কেন্দ্রে রেখে নির্বাচনের প্রচার চালিয়েছিলেন কমলা হ্যারিস। ভেবেছিলেন, এর মধ্য দিয়ে তিনি নারী ভোটারদের আকৃষ্ট করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন ডোনাল্ড ট্রাম্প। পুরুষদের ভোটকে পুঁজি করেই জয়ের বন্দরে পৌঁছেছেন তিনি। বিশেষ করে তরুণদের ভোট বেশি পেয়েছেন ট্রাম্প।

ট্রাম্প যে পুরুষদের ভোট বেশি পাবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে গত নির্বাচনের চেয়ে এবার পুরুষ ভোট বেশি পেয়েছেন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে ৫১ শতাংশ পুরুষ ভোট পেয়েছিলেন ট্রাম্প। এনবিসির করা এক বুথফেরত জরিপে দেখা গেছে, এবার ট্রাম্প পুরুষদের ভোট পেয়েছেন ৫৪ শতাংশ।

তবে একটা বিষয় এবার ঘটেছে ভ্রু কুঁচকানোর মতো। বুথফেরত জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের ৪৯ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন। অতীতের নির্বাচনগুলোতে তরুণ ভোটারদের বামপন্থীদের দিকে ঝুঁকে থাকার যে ইতিহাস, এর মধ্য দিয়ে তা ভেঙে দিয়েছেন ট্রাম্প।

পুরুষদের ভোট পেতে তাঁদের মনরক্ষার কথা বলেই নির্বাচনের প্রচার চালাতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। তারই প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে। তরুণ ভোটারদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন এমন একজন রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক। এ বিষয়ে তিনি এএফপিকে বলেন, ‘এ দেশে (যুক্তরাষ্ট্রে) যদি আপনি পুরুষ হন আর ট্রাম্পকে ভোট না দেন, তাহলে আপনি পুরুষই নন।’

এডিসন রিসার্চের করা বুথফেরত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস নিজে নারী হওয়ার পরও গত নির্বাচনে বাইডেন যত শতাংশ নারী ভোট পেয়েছিলেন তার চেয়ে কম পেয়েছেন তিনি। যদিও তিনি ট্রাম্পের চেয়ে বেশি নারী ভোট পেয়েছেন। অবশ্য শেতাঙ্গ নারী ও তরুণীদের ভোটের ক্ষেত্রে কমলাকে ছাড়িয়ে গেছেন ট্রাম্প। জরিপে দেখা গেছে, বয়স ২৯ বছরের কম এমন নারী ভোটারদের ৬১ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। বিপরীতে এই বয়সী নারীদের মাত্র ৩৭ শতাংশ ভোট পেয়েছেন কমলা।

স্পেন্সার থমাস নামের একজন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী এএফপিকে বলেন, ‘আমার যেসব সহপাঠী ট্রাম্পকে ভোট দিয়েছে তাদের মাথায় ছিল অর্থনীতির বিষয়টি। ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কাছে নারী ও গর্ভপাতের অধিকারের বদলে অর্থনীতিসহ এ ধরনের বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে।’

ক্ষমার অপেক্ষায় সহিংসতায় অভিযুক্তরা

২০২০ সালে নির্বাচনে হারলেও ফল মানতে অস্বীকৃতি জানান ট্রাম্প। এখানেই ক্ষান্ত দেননি তিনি। ট্রাম্পের উসকানিতে তাঁর কর্মী–সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলা করেছিলেন। সহিংসতার এ ঘটনায় যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁরা প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার আশা করছেন।

সরকারি হিসাব অনুযায়ী, ওই ঘটনায় ১ হাজার ৫৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। তাঁদের মধ্যে ৯৪০ জনের বেশি দায় স্বীকার করেছেন। এর মধ্যে যাঁদের বিচার শেষ হয়েছে তাঁদের ১৯৫ জন দোষী সাব্যস্ত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০