বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৯ নভেম্বর ২০২৫, ৫:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ঘোষণা: ন্যাটোর বাইরে গুরুত্বপূর্ণ মিত্র এখন সৌদি আরব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) সম্মানে নৈশভোজে অতিথিদের সামনে তিনি এ ঘোষণা দেন। 

 

 

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে মনোনীত করে আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে।

 

ট্রাম্প আরও বলেন, ‘আমি এখনই আপনাদের প্রথমবারের মতো এ কথা বলছি। কারণ, তারা চেয়েছিলেন, আজ রাতের জন্য বিষয়টা একটু গোপন রাখা হোক।’ শুধু গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণাই নয়; বরং ট্রাম্প চান, গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে পরিষদ গঠিত হবে, তাতেও একজন হিসেবে কাজ করবেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, যুবরাজ, আপনি ওই পরিষদে থাকবেন। আশা করি, আপনি দায়িত্ব গ্রহণ করবেন।’

 

মার্কিন প্রেসিডেন্ট আগেই বলেছেন, তিনি ওই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। গতকাল হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।  বৈঠকে যুবরাজ বলেন, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করা হচ্ছে। এছাড়া সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করা নিয়েও আলোচনা হয়েছে।

 

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০