বাংলা সংবাদ ডেস্ক
৬ নভেম্বর ২০২৪, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের উদ্দেশ্যে এবার তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (০৬ নভেম্বর) রাতে তার নিজের ফেসবুক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। তারেক রহমান বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। তিনি আরও বলেন, এই বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে প্রদর্শন করে। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী।

 

উল্লেখ্য, চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি। ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যেখানে দেখা গেছে, বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প। তিনি এখনো পর্যন্ত ইলেক্টোরাল কলেজের ২৭৬টিতে জয় পেয়েছেন। যেখানে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ২৭০টি কলেজের প্রয়োজন পড়ে।

 

ট্রাম্প নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন। এরপর এবারের নির্বাচনে আবার জয় পেয়েছেন তিনি। এর মাধ্যমে দেশটিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এটি ট্রাম্পের দারুণভাবে এক রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস হতে চলেছে। তার আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন ইতিহাস গড়েছিলেন। তার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি এ রেকর্ড করতে চলেছেন। গ্রোভার ক্লিভল্যান্ড নির্বাচনে হেরে আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরপর নয়, বরং দুটি ভিন্ন মেয়াদে প্রসিডেন্ট হয়েছিলেন ক্লিভল্যান্ড। ১৯৮৩ সালে তিনি প্রথম এমন অনন্য সফলতা অর্জন করেছিলেন। তার পর এবার ট্রাম্প সেই ইতিহাসকে পুনরায় গড়তে চলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০