১৯ জুন ২০২৩, ৩:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি দলে ফিরলেন আফিফ ও এবাদত

ব্যাটার আফিফ হোসেন ও পেসার এবাদত হোসেনকে ফিরিয়ে এনে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলি। চলতি বছর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। ঘরোয়া আসরে দারুন পারফরমেন্সের সুবাদে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ফিরেছেন আফিফ। বাংলাদেশের হয়ে ৬২ টি-টোয়েন্টিতে ১২০ দশমিক ২৮ স্ট্রাইক রেটে ১০২০ রান করেছেন তিনি।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না এবাদত। গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশকাপে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। গেল বছর এশিয়া কাপে এই ফরম্যাটে অভিষেক হয় এবাদতের। এখন পর্যন্ত ৪টি টি-টোয়েন্টি খেলে ৭ উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার। সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ২২ রানে ১ উইকেট নিয়েছেন এবাদত।

আফগানিস্তানের পর চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী সিরিজ খেলবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ১৪ ও ১৬ জুলাই সিলেটের মাটিতে দু’টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন।

আরও পড়ুন: যে কারণে শান্তর প্রশংসা করলেন মুমিনুল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০