১৩ অগাস্ট ২০২৩, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিয়ে কাজ করে আসা প্রাচীন ও সুপরিচিত সামাজিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সর্বইউরোপিয় প্রেসিডেন্ট জাকির হোসেনের দেশে আগমণ উপলক্ষে তাঁকে নিয়ে সংগঠনের সিলেট নগরীর কাজিটুলাস্থ কেন্দ্রীয় অফিসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ১২ আগস্ট (শনিবার) রাতে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি, বিশিষ্ট আইনজীবী মাওলানা মুফতি আবদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সর্বইউরোপিয় প্রেসিডেন্ট জাকির হোসেন।
তিনি তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সংকট নিয়ে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে বলেন, আমরা পরস্পর একে অপরের সুবিধা অসুবিধাগুলো জানার মাধ্যমে তার সমাধানে এগিয়ে এলে অনেক বড় কিছুও সহজ হয়ে যায়।
সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এসব কাজে সময় ব্যয় করন বলে জানান। উন্নত বিশ্বে অবস্থান করে অনেকেই এরকম কাজে সময় দেয়াকে ভালো চোখে দেখেন না। কিন্তু তারা এমন কাজে সম্পৃক্ত হলে বুঝতে পারবেন এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। মানুষের সেবা করার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। যেটা বুঝতে পারাও আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খায়রুল জাফর চৌধুরী, সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদারসহ জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আবদুর রহমান চৌধুরী সংগঠনের নানাবিধ কর্মকান্ডের বিবরণ দিয়ে আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন।

সভায় বিমান বন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, ভোগান্তি লাঘবসহ নানারকম বাধা বিঘ্ন ও প্রতিকূলতা মোকাবেলায় এবং পাসপোর্ট অফিসে প্রবাসীদের সহায়তায় কয়েকটি প্রস্তাব গৃহীত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৩

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৪

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৫

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৬

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৭

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৮

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৯

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১১

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১২

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৩

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৪

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৫

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৬

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৭

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৮

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৯

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

২০