বাংলা সংবাদ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাকারবার্গের দাবি ভুল, মেটা কর্তৃপক্ষকে তলবের আভাস ভারতের সংসদীয় কমিটির

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেটা কর্তা মার্ক জাকারবার্গ মন্তব্য করেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে। সেখানে ভারতের প্রসঙ্গও তোলেন তিনি। করোনার সময় বিশ্বজুড়ে শাসকদলের উপর মানুষের আস্থা কমার ফল নির্বাচনে পড়ে বলে মন্তব্য করেন মেটার কর্ণধার। জাকারবার্গ বলেন, “২০২৪ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে। ভারতেও হয়েছে। প্রত্যেক জায়গায় শাসকদল পরাজিত হয়েছে।

 

করোনা মোকাবিলায় সরকারের আর্থিক নীতি কিংবা মুদ্রাস্ফীতি, এর প্রভাব পড়েছে নির্বাচনে। নির্বাচন নিয়ে জাকারবার্গের সাম্প্রতিক মন্তব্য ঘিরে এ বার পদক্ষেপের পথে ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। এই সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মঙ্গলবার তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ভুল তথ্যের জন্য তাঁর কমিটি মেটাকে তলব করবে। নিশিকান্তের বক্তব্য, কোনও গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটি দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। এই ভুলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভারতের সংসদের কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছেন নিশিকান্ত। ভারতে চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে জাকারবার্গের ভুল ধরিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লেখেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ-র উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী। ফলে ২০২৪ সালে ভারতসহ বিশ্বের বেশিরভাগ জায়গায় শাসকদল হেরে গিয়েছে বলে জাকারবার্গ যে দাবি করেছেন, তা বাস্তবে ভুল।” করোনার সময় শাসকদলের উপর মানুষের আস্থা কমা নিয়ে জাকারবার্গের দাবিও উড়িয়ে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে ২.২ বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনার সময় বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে সাহায্য করা হয়েছে। ভারত দ্রুত অর্থনীতি বৃদ্ধির দেশ এখন। সুশাসন এবং জনগণের আস্থার সাক্ষী হল প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বার জয়।

 

সূত্র : ইকোনমিক টাইমস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০