৩১ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতায় অচল সিলেট নগর, ঢলে বন্যার শঙ্কা বাড়ছে

উজানে ভারতের আসাম ও মেঘালয়ে প্রবল বর্ষণে ঢলের আশঙ্কা আরও বাড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সেই পানিই দ্রুত নেমে আসছে সিলেটের নদ-নদীতে। অতি বৃষ্টিতে সিলেট নগরের অর্ধশতাধিক এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শুক্রবার রাত থেকে অনেক বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে বিভিন্ন এলাকার সড়ক।

 

 

অবস্থার অবনতি হলে পরিস্থিতি সামাল দিতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) বিশেষ জরুরি কন্ট্রোল রুম চালু করেছে। নগরের দ্বিতীয় তলার কক্ষ নম্বর ২০৫-এ স্থাপিত এই কন্ট্রোল রুমের জরুরি দায়িত্বে রয়েছেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।

 

 

৩১ মে সিসিকের এক অফিস আদেশে বলা হয়েছে, ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ এলাকায় থেকে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একইসঙ্গে প্রতিদিন বিকেল ৫টার মধ্যে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের অগ্রগতির প্রতিবেদন সিসিকের আইসিটি শাখার ইমেইলে পাঠাতে বলা হয়েছে। অবিরাম বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের পানিতে দ্রুত বাড়ছে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি, সারিগোয়াইন ও ধলাইসহ সব নদ-নদীর পানি। এতে নগরীর পাশাপাশি নিম্নাঞ্চল ও সীমান্তবর্তী সড়ক-জনপদ প্লাবিত হয়েছে।

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত।

 

 

এদিকে সিলেটের পাশাপাশি উজানে ভারতের আসাম ও মেঘালয়ে প্রবল বর্ষণে ঢলের আশঙ্কা আরও বাড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সেই পানিই দ্রুত নেমে আসছে সিলেটের নদ-নদীতে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, সুরমা ও কুশিয়ারাসহ সব নদ-নদীর পানি বাড়ছে। সারি-গোয়াইন ও ধলাই নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।

স্থানীয় সূত্র জানায়, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে পানি বাড়ছে দ্রুত। পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় অবনতির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে জাফলং, বিছনাকান্দি ও সাদাপাথর পর্যটনকেন্দ্রগুলো। এসব এলাকায় ভ্রমণ না করতে পর্যটকদের পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। তবে এখনো কেউ পানিবন্দি হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যথেষ্ট পরিমাণে শুকনা খাবার মজুত রাখা হয়েছে।

 

 

গোয়াইনঘাট উপজেলার ইউএনও রতন কুমার অধিকারী জানান, উপজেলার গোয়াইনঘাট-রাধানগর সড়কের নিচু অংশ প্লাবিত হলেও এখনো কোনো গ্রাম পানিতে তলিয়ে যায়নি। সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, শনিবার পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলে এখনও পানি রয়েছে। ৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, তবে এখনো কেউ আশ্রয় নেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০