বাংলা সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে কমলা

জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। সাম্প্রতিক সময়ে রয়টার্স এবং ইপসসের জরিপ থেকে এ তথ্য জানা যায়। 

 

জরিপ থেকে জানা যায়, দেশব্যাপী জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে মাত্র ১ শতাংশ এগিয়ে আছেন কমলা। যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ১৫০ নাগরিকের ওপর তিন দিন ধরে চালানো এই জরিপের কাজ গত রোববার শেষ হয়। গতকাল প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা ৪৪ শতাংশ জনসমর্থন পেয়েছেন। অপর দিকে ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ।

 

নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর গত জুলাইয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন কমলা হ্যারিস। তখন থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিটি জরিপে এগিয়ে আছেন তিনি। তবে সেপ্টেম্বরের শেষের দিক থেকে দুজনের ব্যবধান কমতে থাকে। গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রয়টার্স/ইপসসের করা আরেকটি জরিপে ট্রাম্পের চেয়ে ২ শতাংশ এগিয়ে ছিলেন কমলা।

অর্থনীতি, বেকারত্ব ও চাকরির দিক দিয়ে কে এগিয়ে আছেন—এমন প্রশ্নে সর্বশেষ জরিপে ৪৭ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। ৩৭ শতাংশ সমর্থন দিয়েছেন কমলাকে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ২৬ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা অর্থনীতি। এরপর ২৪ শতাংশ নাগরিক বড় সমস্যা হিসেবে দেখিয়েছেন রাজনৈতিক চরমপন্থাকে। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চরমপন্থা নিয়ন্ত্রণে ট্রাম্পের চেয়ে কমলা ভালো অবস্থানে রয়েছেন বলে মনে করেন জরিপে অংশ নেওয়া ৪০ শতাংশ ব্যক্তি। এর বিপরীতে ৩৮ শতাংশ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে এর আগে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত করা জরিপে রাজনৈতিক চরমপন্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

৩

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

৪

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৫

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৬

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৭

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৮

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৯

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

১০

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১১

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১২

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১৩

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১৪

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৫

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৬

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৭

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৮

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৯

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

২০