নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ জুলাই ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণ ও গণতন্ত্রের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এটা খুব পরিষ্কার সারা বিশ্বের কাছে যে, বাংলাদেশে সম্পূর্ণ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

 

তাদের জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আজকে এই আন্দোলনে জনসাধারণকে হত্যা করা হয়েছে, সেই হত্যার ছবি বিদেশে গেছে… সেখানে গণতান্ত্রিক দেশগুলো, গণতান্ত্রিক দেশের নেতৃবৃন্দ আছে তারা তো কথা বলবেই।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্য‌ালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে আজকে নয়, বহুদিন ধরে তারা তাঁর ভাবমূর্তি বিনষ্ট ও তাঁকে হেয় প্রতিপন্ন করছে, তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছে, সাজাও দিয়েছে। দেখেন তিনি ১৪ আগস্ট অলিম্পিক উদ্বোধন করবেন… গোটা বিশ্বে তিনি এতটা সমাদৃত, এতোটা বরণ্যে তার বিরুদ্ধে… তিনি নাকি রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন বলে বলা হচ্ছে।

 

বিএনপির মহাসচিব আরও বলেন, কেউ সত্য কথা বললেই সে রাষ্ট্রবিরোধী হয়ে যায়, সত্য কথা বললে গণবিরোধী হবে। গণবিরোধী তো হচ্ছে আওয়ামী লীগ, আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আওয়ামী লীগ। গত ১৫ বছর যাবত তারা যতগুলো কাজ করেছে সবগুলো এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, সবগুলো জনগণের বিরুদ্ধে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

২

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৩

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৪

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৫

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

৬

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

৮

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

৯

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১০

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

১৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

১৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

১৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

১৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

২০