১ জুলাই ২০২৫, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিকে যেভাবে প্রশ্ন করবেন

আমাদের প্রতিদিনের অনেক কাজ এখন সহজ করে দিচ্ছে চ্যাটজিপিটি। কিছু একটা বুঝতে পারছেন না, চ্যাটজিপিটিকে জানালেই সে সেটির ব্যাখ্যাসহ আপনার সামনে উপস্থাপন করবে। শিক্ষার্থীদের প্রেজেন্টেশন পরিকল্পনা হোক অথবা অফিসের কোনো কাজ—সব জায়গায় রয়েছে চ্যাটজিপিটির প্রভাব। কিন্তু এই বিশাল সুবিধাও অনেকে ভোগ করতে পারছেন না সঠিকভাবে তাকে নির্দেশ দিতে না পারায়। চ্যাটজিপিটির কাছে কিছু জানতে চাইলে প্রয়োজন হয় প্রম্পট। এখানেই গন্ডগোল বাধে। কারণ, আপনি কীভাবে প্রশ্ন করছেন, কতটা সুনির্দিষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, সেটিই নির্ধারণ করবে ফলাফল আপনার চাওয়ার কতটা কাছাকাছি যেতে পারে।

 

প্রম্পট মানে শুধু প্রশ্ন নয়, এর সঙ্গে প্রয়োজন নির্দেশনা। আমরা অনেক সময় হুট করে লিখে ফেলি, ‘আমার জন্য একটা ফেসবুক পোস্ট লেখো।’ কিন্তু চ্যাটজিপিটি কী পোস্ট লিখবে? বিজ্ঞাপন, গল্প নাকি ক্যাপশন?
তাই দরকার বিস্তারিত নির্দেশনা দেওয়া। চ্যাটজিপিটি যেন বোঝে, আপনি কী চাচ্ছেন, কাদের জন্য, ভাষা কোন ধরনের হবে। আপনার প্রম্পট যত সুনির্দিষ্ট হবে, তত কার্যকর ফল পাবেন।

 

 

প্রকল্পের লক্ষ্য ঠিক করা
প্রথমে নিজের কাছে পরিষ্কার হোন, আপনি কী কাজ চাচ্ছেন। সেটা একটি ব্লগ লেখা হতে পারে, কিংবা একটি ভিডিও স্ক্রিপ্ট বা শিক্ষণীয় কিছু। আপনার বিষয়টি স্পষ্ট করে দিন।

 

চ্যাটজিপিটিকে ভূমিকা দিন
চ্যাটজিপিটিকে যদি আপনি শুধু সাধারণভাবে কিছু জিজ্ঞেস করেন, তবে তার উত্তরও হবে অনেকটা সাধারণ ধরনের। ধরুন, আপনি চাচ্ছেন নিজের ছোট ব্যবসার জন্য কিছু কনটেন্ট আইডিয়া পেতে। তখন আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন, ‘তুমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, যে নতুন উদ্যোক্তাদের জন্য কনটেন্ট পরিকল্পনা করে।’ এভাবে চ্যাটজিপিটি বুঝে যায়, সে কী ধরনের চিন্তা করবে, কী ধরনের ভাষা ব্যবহার করবে আর কীভাবে উত্তর সাজাবে।

 

প্রাসঙ্গিক পটভূমি বোঝান
প্রম্পটের সঙ্গে একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া জরুরি। কেন এই কাজ দরকার, কোথায় ব্যবহার করা হবে, বিষয়গুলো এমন নির্দিষ্ট হলে এআই অনেক বেশি প্রাসঙ্গিক উত্তর দিতে পারে।

 

উত্তরের ধরন নির্দিষ্ট করে দিন
উত্তরটা কেমন হবে ছোট নাকি বড়, বন্ধুসুলভ নাকি প্রাতিষ্ঠানিক, তথ্যভিত্তিক নাকি কল্পনাপ্রবণ—এসবও বলে ফেললে উত্তর পাওয়া যাবে আরও নিখুঁত।

 

 

কিছু নিয়ম আর সীমাবদ্ধতা নির্ধারণ করুন
কোনো শব্দ ব্যবহার না করার অনুরোধ, প্রতিযোগীদের নাম উল্লেখ না করা, নির্দিষ্ট কিছু বিষয় এড়িয়ে চলা—এসব নিয়ম জানিয়ে দিলে চ্যাটজিপিটি সেগুলো লেখা থেকে বাদ রাখবে।

 

 

একটি-দুটি উদাহরণ দিন
কোনো লেখা তৈরির আগে যদি চ্যাটজিপিটিকে উদাহরণ উল্লেখ করা যায়, তাহলে সে সেভাবে লেখাটা সাজাতে পারে। উদাহরণ দিলে ভুল কমে এবং লেখার মান বাড়ে।
চ্যাটজিপিটি এখন আর শুধু ‘প্রশ্ন করো, উত্তর দাও’ এমন অবস্থায় নেই। এটা এখন আপনার ব্যক্তিগত সহযোগীর মতো কাজ করতে প্রস্তুত। আপনি যদি সঠিকভাবে নির্দেশ দেন, তাহলে সে আপনার কাজকে দ্রুত, সুন্দর এবং কার্যকর করে তুলতে পারে।

সূত্র: কোর্স এরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১০

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১২

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৩

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৪

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৫

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৬

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৭

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৮

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৯

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

২০