৪ ফেব্রুয়ারী ২০২৩, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের সেই ‘গোয়েন্দা’ বেলুন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

চীনের সেই সন্দেহভাজন গোয়েন্দা বেলুন ভুপাতিত করেছে  যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আটলান্টিক মহাসাগরের ওপরে ক্ষেপণাস্ত্র দিয়ে এই বেলুন ভূপাতিত করা হয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ।

সিএনএনকে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন ওই বেলুন ভূপাতিত করার অনুমোদন দেন। খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী এবং কোস্ট গার্ড কর্মকর্তারা বেলুন ভূপাতিত করার পর তা উদ্ধারের জন্য প্রস্তুত ছিলেন।

চলতি সপ্তাহে ওই বেলুন যুক্তরাষ্ট্রের মন্টানায় অঙ্গরাজ্যে প্রথম দেখা যায়। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে এই বেলুন পরিদর্শন করে।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বা নজরদারিমূলক বেলুন ভেসে বেড়ানোর ঘটনা অনেক বিস্ময়ের জন্ম দেয়।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, এটি ‘বেশি উঁচুতে ভেসে বেড়াতে সক্ষম গোয়েন্দা বা নজরদারিমূলক’ উপকরণ।

তবে চীন বলে, যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশে যে বেলুন উড়তে দেখা গেছে, প্রকৃতপক্ষে সেটি আবহাওয়া পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত একটি আকাশযান। এটি বাতাসের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রিচ’ থেকে ‘ভিউয়ারস’, ফেসবুকের পারফরম্যান্স পরিমাপে পরিবর্তন

১

যুক্তরাষ্ট্রে নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

২

কঠোর অভিবাসন নীতির প্রভাব, যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ৭৫%

৩

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে নতুন আইনি জটিলতা, কী হবে বাংলাদেশি আবেদনকারীদের

৪

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ লঙ্ঘনে ভবিষ্যৎ প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

৫

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

৬

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

৭

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৮

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৯

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

১০

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

১১

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

১২

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১৩

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

১৪

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১৫

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১৭

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৮

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৯

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

২০