৬ জানুয়ারী ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ‘গরুর ফ্যাশন শো’

বন্দরনগরী চট্রগ্রাম এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী আয়োজন গরুর ফ্যাশন শো। শুক্রবার (৬ জানুয়ারি) দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন প্রজাতির বিশালাকৃতির গরু প্রদর্শন। সেখানে একের পর এক বিশাল বিশাল গরুকে হাটিঁয়ে ক্যাটওয়ার্ক করানো হয়।

ক্যাটেল এক্সপো-২০২৩ নামে গরুর এই প্রদর্শনী বা ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম মাঠে।

৫০ টাকার টিকেট কেটে হাজার হাজার মানুষ উপভোগ করেছে শতাধিক গৃহ পালিত গরুর এই ফ্যাশন শো।

আউটার স্টেডিয়ামের বিশাল মাঠের মাঝখানে মাটির ভরাট করে এবং চতুর্দিকে বাঁশের সীমানা দিয়ে তৈরি করা হয় ফ্যাশন শোর স্টেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব ও চ্যানেল আই পরিচালক শায়েখ সিরাজ।

চট্টগ্রামে দ্বিতীয়বারের মত আয়োজিত গরুর এই ফ্যাশন শো দেখতে সকাল থেকে ভীড় জমে কাজীর দেউড়ি এলাকায়। বিকাল ৩টায় উদ্বোধনের আগেই লোকে লোকারণ্য হয়ে উঠে বিশাল এই মাঠ।

চট্টগ্রাম ক্যাটেল ফার্মস কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে চট্টগ্রামের ৩২টি ক্যাটেল ফার্মের ১০০টিরও বেশি গরু প্রদর্শিত হয়।

এবারের ক্যাটেল এক্সপো মেলায় আসা সবচেয়ে বড় ছিল নাহার এগ্রো ফার্মের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। ৩২ মাস বসয়ী ষাঁড়টির ওজন ছিল ১ হাজার ৭৫ কেজি। এই ষাঁড়টি একপলক দেখতে স্টলের সামন ভিড় করেন অসংখ্য মানুষ।

এতদিন মানুষের ফ্যাশন শো হয়ে এলেও এবার গরুর ফ্যাশেন শো দেখল মানুষ। ক্যাটেল এক্সপোকে অংশ নেয়া গরুগুলো একে একে জনসমক্ষে প্রদর্শন করা হয়।

আয়োজনের মূল সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, চট্টগ্রামে এবার দ্বিতীয়বারের মত ক্যাটেল এক্সপো আয়োজন করেছি আমরা। এ প্রদর্শনীতে কোনো গরু বিক্রি করা হচ্ছে না। শুধু গরু প্রদর্শন, প্রাকৃতিক উপায়ে কিভাবে ক্যাটেল ফার্ম করা যায় এবং প্রাকৃতিক পদ্ধতি ও প্রাকৃতিক খাদ্যে কিভাবে গরু মোটা-তাজা করা হয়, সেসব তথ্য-উপাত্ত জানানো হচ্ছে।

 

এছাড়া, শিক্ষিত তরুণরা ক্যাটেল ফার্ম করে কিভাবে সফল উদ্যোক্তা হিসেবে দেশের প্রাণিসম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে, সেসব বিষয় এ এক্সপোতে তুলে ধরা হয়েছে।’

প্রদর্শনীতে মিরকাদিম, শাহীওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহামাসহ বিভিন্ন জাতের গরু প্রদর্শন করা হয়।

ফ্যাশন শো’তে বিশালাকৃতির গরুর নানা অঙ্গভঙ্গি দর্শকদের নজর কাড়ে।

এই গরুর প্রদর্শনীতে তরুণদের আকৃষ্ট করতে আয়োজন করা হয় ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০