৩১ অগাস্ট ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন ৭ সেপ্টেম্বর

গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান (জিজেএএম)-এর উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম বার্ষিক বনভোজন। অনুষ্ঠানটি হবে মিশিগানের সেন্টার লাইন মেমোরিয়াল পার্কে, ঠিকানা 25355 Lawrence, Center Line, MI 48015।

 

 

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহত্তম এই মিলনমেলায় উপস্থিত থাকবেন পরিবার-পরিজনসহ অসংখ্য প্রবাসী। বনভোজন উপলক্ষে দিনব্যাপী আয়োজন রাখা হয়েছে উদ্বোধন, প্রীতিভোজ, খেলাধুলা এবং ব্যান্ড শো। উদ্বোধন হবে দুপুর ২টা ৩০ মিনিটে, প্রীতিভোজ শুরু হবে বিকেল ৩টায়, খেলাধুলা চলবে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

 

 

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. রমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন। এছাড়া বনভোজনকে প্রাণবন্ত করে তুলতে সংগঠনের অসংখ্য স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন।

 

 

গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বনভোজন তাদের অন্যতম প্রধান বার্ষিক আয়োজন, যা প্রবাসে থেকেও আপনজনদের একত্রিত করে আনন্দ ও মিলনের পরিবেশ সৃষ্টি করে।

 

সূত্র: গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান পোস্টকৃত ফ্লায়ার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০