বাংলা সংবাদ ডেস্ক
১০ অগাস্ট ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রুপ চ্যাটেই এবার ইভেন্ট প্ল্যানের সুবিধা দেওয়া হবে হোয়াটসঅ্যাপ

ইভেন্ট আয়োজকদের কাজকে আরো সহজ করতে গ্রুপ চ্যাটে নতুন একটি ফিচার এনেছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সরাসরি তাদের গ্রুপ চ্যাটের মধ্যে ইভেন্ট প্ল্যান করতে পারবেন। অর্থাৎ এখন থেকে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের মধ্যেই ইভেন্ট তৈরি ও পরিচালনা করা যাবে।

 

নতুন ফিচারটি গ্রুপের সদস্যদের সঙ্গে ইভেন্টসংশ্লিষ্ট মিটিং এবং অন্যান্য কাজকে সহজ করবে বলে দাবি হোয়াটসঅ্যাপের। ইভেন্ট তৈরি করতে গ্রুপ চ্যাট থেকে প্লাস বাটন ট্যাপ করে ‘ইভেন্ট’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ইভেন্টের নাম, তারিখ, অবস্থানের সম্পর্কিত বিবরণ সেটআপ করা যাবে ও সেই সঙ্গে ভয়েস বা ভিডিও কলের জন্য একটি হোয়াটসঅ্যাপ কল লিঙ্কও যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের ব্লগ অনুসারে, নতুন ইভেন্ট প্ল্যানিং ফিচারটি ব্যবহারকারীর জন্য বিভিন্ন ধরনের মিটিং আয়োজন সহজ করতে ডিজাইন করা হয়েছে। গ্রুপের প্রত্যেকেই ইভেন্ট সম্পর্কে সচেতন আছেন, বিষয়টি নিশ্চিত করতে ইভেন্ট তৈরি হলে গ্রুপের সব সদস্য এ সম্পর্কিত একটি নোটিফিকেশন পাবেন। কোম্পানিটি জানিয়েছে, ফিচারটি পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। প্রত্যেক ব্যবহারকারী এখনই এটি পাবেন না, তবে কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি সবার জন্য ছাড়া হবে।

 

প্রায় এক দশক ধরে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এ সময়ের মধ্যে ব্যবহারকারীদের সুরক্ষায় বিভিন্ন ফিচার চালু করেছে প্লাটফর্মটি। যেমন হোয়াটসঅ্যাপ বিজনেস ভার্সনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) একাধিক ফিচার চালু করা; ব্যবহারকারীর পছন্দের নম্বরে ফোন কল ও চ্যাট করা আরো সহজ করতে ফোন নম্বরের তালিকা তৈরির ফিচার যুক্ত করা; হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সঙ্গে অডিওসহ স্ক্রিন শেয়ার করা ছাড়াও সম্প্রতি বেশকিছু নতুন আপডেট এনেছে পরিষেবাটি। যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০ কোটির ওপরে। দেশটিতে এসএমএস ও আইমেসেজের জনপ্রিয়তা বেশি, সেখানে হোয়াটসঅ্যাপের জন্য এটি একটি বিশাল অর্জন বলে দেখছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১০

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১১

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১২

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৩

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৪

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৫

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৬

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৭

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৮

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৯

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

২০