২১ জুন ২০২৪, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যালাক্সি ফোল্ডের ত্রুটি সারানো হয়েছে

দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং তাদের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লের ত্রুটি সারানোর দাবি জানিয়েছে। তবে ডিভাইসটি বাজারে আনার তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

 

স্যামসাংয়ের দাবি, শিগগিরই গ্যালাক্সি ফোল্ডের উৎপাদন শুরু হবে। আগামী ৭ আগস্ট নতুন গ্যালাক্সি নোট ১০ উন্মোচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ওই অনুষ্ঠানে গ্যালাক্সি ফোল্ড বিষয়ে কোনো ঘোষণা দেয়া হবে কিনা, তা নিশ্চিত নয়।

 

গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লের ত্রুটি সমাধানে পর্দার ‘প্রটেক্টিভ ফিল্ম’কে এবার বেজেলের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে, যাতে তা হাত দিয়ে ওঠানো সম্ভব না হয়। এর আগের প্রটেক্টিভ ফিল্মকে দেখতে স্ক্রিন প্রটেক্টরের মতো দেখাত, যা উঠিয়ে ফেলায় ডিসপ্লেই নষ্ট হয়ে যাচ্ছিল।

 

ডিভাইসটির হিনজ বা কবজা নতুন করে নকশা করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। চলতি বছরের শুরুতেই নিজেদের ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছিল স্যামস্যাং। ভাঁজ করা অবস্থায় ৪ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটির ভাঁজ খুললে ৭ দশমিক ৩ ইঞ্চি ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। তবে গ্যালাক্সি ফোল্ড প্রথম পর্যালোচকদের হাতে আসার পর পরই ডিসপ্লেতে ত্রুটির বিষয়টি সামনে আসে। অনেকেই অভিযোগ করেন, ডিভাইসটির ফোল্ড কয়েকবার খুললে ডিসপ্লেতে দাগ দেখা যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০