২৩ জুলাই ২০২২, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাট এসোসিয়েশনের বনভোজন ৩১ জুলাই

যুক্তরাষ্ট্রের গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন আগামী ৩১ জুলাই (রোববার) ওয়ারেন সিটির ওয়ার্নার এভিনিউয়ের শো–পার্কে অনুষ্ঠিত হবে। গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের বনভোজন সফল করার লক্ষ্যে প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল লতিফ বাবুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোহাম্মদ রমিজ উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল আবেদিনের যৌথ পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বনভোজন সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ বাবুল ও সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী। সভায় বনভোজন কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা খাজা শাহাব আহমেদ, ইয়াসিন আহমেদ, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম বদরুল, তরিক উদ্দিন, শাহজাহান রহমান, আব্দুল মালিক, দিলওয়ার হোসেন, আব্দুল খালিক, মোহাম্মদ শোয়াইব, হেলাল আবেদীন, ইফতেখার হেলাল, কয়েস আহমেদ, অলিউর রহমান, রানু আহমেদ প্রমুখ।

শো–পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বনভোজন আয়োজনে বিশেষ চমক হিসেবে থাকছে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল বয়সের সবার জন্য খেলাধুলা ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। পুরস্কার হিসেবে থাকছে টিভি, ফ্রিজ, ল্যাপটপ, আইপ্যাড, বাইসাইকেল, এয়ারফায়ার, ফ্যান, মাইক্রোওভেনসহ আকর্ষনীয় অনেক পণ্য। আয়োজনে অংশগ্রহণকারী সকলের জন্য রয়েছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা।বনভোজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক, এডভোকেট দীপক চৌধুরী এবং বনভোজন কমিটির আহবায়ক আব্দুল লতিফ বাবুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিভিত্তিক গ্রিনকার্ডে নতুন নিয়মের উদ্যোগ, বাড়তে পারে নিয়োগকর্তাদের দায়িত্ব

১

মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করল ইতালি

২

ওয়ার্ক পারমিট নিয়ে নতুন দাবি, অভিবাসীদের পক্ষে সরব ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

৩

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বদলে যেতে পারে বিশ্বরাজনীতির সমীকরণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

৫

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৬

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৭

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৮

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৯

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

১১

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

১২

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

১৩

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১৫

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১৬

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৭

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৮

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৯

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

২০