২১ মে ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

গাজায় একযোগে আকাশ ও স্থল হামলা চালিয়েছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন অর্ধশত ফিলিস্তিনি। উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের ওপর বৈশ্বিক চাপ থাকলেও হামলার মাত্রা কমায়নি দখলদাররা। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, হামলা জোরদার করার পর বুধবারও উপত্যকাটিতে বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে ইসরাইল।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ওই হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে আটজন ছিলেন গাজা শহরের, দুইজন ছিলেন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আর দুইজন ছিলেন মাগহাজি শিবিরের। মঙ্গলবার গাজায় কয়েক ডজন মানবিক সহায়তা উপকরণ বোঝাই ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরাইল। তবে তা এখনো উপত্যকাটির অসহায় ফিলিস্তিনিদের কাছে পৌঁছায়নি। যদিও তেল আবিবের দাবি ১১ সপ্তাহের টানা অবরোধের পর এ পর্যন্ত ৯৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় পৌঁছেছে।

 

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেন, ত্রাণবাহী ট্রাকগুলো শুধুমাত্র সামরিক ছাড়পত্র পেয়েছে। সেগুলো এখনও সীমান্তে ক্রসিং পার হতে পারেনি। গাজায় মাত্র পাঁচটি ট্রাক পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন তিনি। আবু আজম বলেন, এটি গাজায় সাহায্য পৌঁছাতে বাধা দেয়ার লক্ষণ। গাজায় সহায়তা দিয়ে থাকে এমন গ্রুপগুলো বলছে, উপত্যকাটিতে যে পরিমাণ সহায়তা উপকরণ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। ডক্টরস উইদআউট বর্ডার্সের খান ইউনিসের জরুরি সমন্বয়কারী প্যাস্কেল কোইসার্ড বলেন, কয়েক মাসের অবরোধের পর এই সামান্য পরিমাণ ত্রাণ দিয়ে গাজাবাসীকে ক্ষুধার্ত রাখার অভিযোগ এড়ানোর চেষ্টা করছে ইসরাইল। গাজায় মানবিক সহায়তা তদারকিকারী ইসরাইলি সামরিক বাহিনীর তরফে বলা হয়, বুধবার সকালে ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করে। তবে সেগুলো বিতরণের জন্য গাজার আরও ভেতরে প্রবেশ করবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

 

-সূত্র: মানবজমিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০