২১ জুন ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

রুশ সংশ্লিষ্টতার অভিযোগে ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো এমনটি জানান।

 

মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার বিক্রিসহ কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি ব্যবহৃত সফটওয়্যারগুলো আপডেটও করা যাবে না।

 

তবে এই মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়ে ক্যাসপারস্কি বলেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়, এমন কোনো কার্যকলাপে তারা জড়িত নয়।

 

বাইডেন প্রশাসনের এই নিষেদ্ধের ঘোষণাটি কার্যকর হবে ২৯ সেপ্টেম্বর থেকে। ওইদিন থেকে ক্যাসপারস্কি সফটওয়্যার আপডেট, পুনরায় বিক্রি এবং লাইসেন্সিং বন্ধ হয়ে যাবে। নিষেধাজ্ঞা ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন ব্যবসাও নিয়ন্ত্রণ করা হবে।

 

নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী বিক্রেতাদেরকে বাণিজ্য বিভাগের জরিমানার মুখ পড়তে হবে।

 

রুশ সামরিক গোয়েন্দাদের সহযোগিতার অভিযোগে ক্যাসপারস্কির আরো দুটি রুশ এবং যুক্তরাজ্যভিত্তিক একটি ইউনিটের নামও নিষেধাজ্ঞার তালিকা যুক্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়।

 

অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের নজরদারিতে আছে রাশিয়ার এই সফটওয়্যার প্রতিষ্ঠানটি।

 

২০১৭ সালে হোমল্যান্ড সিকিউরিটি রুশ গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফেডারেল নেটওয়ার্কগুলোতে ক্যাসপারস্কির ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস নিষিদ্ধ করেছিল।

 

এ নিয়ে মার্কিন রুশ দূতাবাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি রয়টার্স। এর আগে রুশ কোম্পানি ক্যাসপারস্কি জানিয়েছিল যে, তারা বেসরকারি কোম্পানি এবং তাদের সঙ্গে রুশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০