১৫ জানুয়ারী ২০২৪, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সার নির্মূলে মার্কিন গবেষকের নতুন আবিষ্কার

মানবদেহে এমন একধরণের ইমিউন কোষের সন্ধান পেয়েছেন গবেষকরা যা অ্যালার্জি সহ আরো অনেক রোগপ্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এই কোষটি ক্যানসার নির্মূল ও করোনার সংক্রামক ভাইরাস সার্স-কোভ-২ এর মতো ভাইরাসের সঙ্গেও লড়াই করতে সক্ষম।
এ ইমিউন কোষটি হল হিউম্যান টাইপ-২ ইনন্যাট লাইমফোইড সেলস যা কিনা টিউমারের টিকে থাকার সক্ষমতাকে পরাজিত এবং ক্যানসার কোষকে নির্মূল করতে পারে এমনকি মানবদেহের বাইরেও প্রসারিত করা যায়।

প্রফেসর জিয়ানহুয়া ইউ এর নেতৃত্বে ক্যালিফোর্নিয়ার সিটি অব হোপের— হেমাটোলোজি অ্যান্ড হেমাটোপোয়েটিক সেল ট্রান্সপ্ল্যানটেশন বিভাগের মার্কিন একদল গবেষক ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে এই তথ্য পেয়েছেন। প্রফেসর জিয়ানহুয়া বলেন, কোষ পরিবারে আমরা আইএলসি২ কোষকে নতুন সদস্য হিসেবে চিহ্নিত করেছি যা রক্তের ক্যানসার এবং সোলিড টিউমারও সহ সব ধরণের ক্যানসারকে সরাসরি নির্মূলে সক্ষম। ভবিষ্যতে এই কোষ উৎপাদন, ফ্রিজিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা এবং রোগীদের দেহে প্রয়োগ করা যাবে। তাছাড়া ও অ্যালোজোনিক হিসেবে আলাদা বিশেষ চিকিৎসাগত পদ্ধতি প্রয়োগ করে খুব সহজেই এই কোষ শারীরিকভাবে সুস্থ কোনো দাতার কাছ থেকে সংগ্রহ করা যাবে।

প্রফেসর ইউ এবং তার দল কোষ পরীক্ষার জন্য প্রথমে একটি রক্তের নমুনা থেকে এই কোষকে আলাদা করেছেন। যার জন্যে অভিনব একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হয়েছিল যাতে মানবদেহের আইএলসি২এস কোষকে ২০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা যায়। তার পরে প্রসারিত করা এই কোষ সোলিড টিউমারে আক্রান্ত অগ্ন্যাশয়ের ক্যানসার, ফুসফুসের ক্যানসার ও গ্লিওব্লাস্টোমা সমস্যায় থাকা এক ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়েছিল। প্রসারিত কোষ এসব টিউমারকে নির্মূল করতে পারে বলেই পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছিলেন বিজ্ঞানীরা।

প্রফেসর ইউ বলেন অন্যান্য কোষের অনুপস্থিতিতে আইএলসি২এস কোষ সরাসরি ক্যানসার কোষটিকে নির্মূল করার একটি সন্তোষজনক সরাসরি প্রমাণ আমরা পেয়েছি। এবং আমি আশা করি গবেষণাটির ফলাফল বাস্তবেও প্রয়োগ করা হবে অন্য রোগের ক্ষেত্রেও এটি প্রয়োগ করা যেতে পারে। আইএলসি২এস কোভিড-১৯ এর বিরুদ্ধে কাজ করতে পারে।

কিন্তু প্রফেসর মাইকেল ক্যালিজিউরি, ক্যালিফোর্নিয়ার হেমাটোলোজি অ্যান্ড হেমাটোপোয়েটিক সেল ট্রান্সপ্ল্যানটেশন বিভাগের অন্যারেকজন গবেষক বলেন আইএলসি২এস কোষটি মানবদেহে খুবই বিরল যা বেশিরভাগ পাওয়া যায় ফুসফুস, নাড়িভুঁড়ি এবং ত্বকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১০

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১১

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১২

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৩

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৪

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৫

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৬

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৭

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৮

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৯

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

২০