বাংলা সংবাদ ডেস্ক
৬ মে ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার নিউজ নেটওয়ার্ক সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। তিনি মানবতার কল্যাণেও কাজ করেছেন। আজ বুধবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। টার্নার এন্টারপ্রাইজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

 

টেড টার্নারের জন্ম যুক্তরাষ্ট্রের ওহাইওতে। তিনি আটলান্টার ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত ছিলেন। স্পষ্টভাষী হওয়ায় লোকমুখে তাঁর নাম হয়ে যায় ‘দ্য মাউথ অব দ্য সাউথ’। তিনি বিশাল এক গণমাধ্যম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। কেবল টিভির প্রথম সুপারস্টেশন থেকে শুরু করে সিনেমা ও কার্টুনের জনপ্রিয় চ্যানেলগুলো ছিল এই সাম্রাজ্যের অংশ। এর পাশাপাশি ‘আটলান্টা ব্রেভস’-এর মতো পেশাদার স্পোর্টস দলেরও মালিক ছিলেন তিনি।

 

 

বহুমুখী প্রতিভার অধিকারী টার্নারের আন্তর্জাতিক খ্যাতি ছিল একজন দক্ষ নাবিক (ইয়টসম্যান) হিসেবে। সমাজসেবক হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন’ বা জাতিসংঘ ফাউন্ডেশন। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র নির্মূলের দাবিতেও তিনি সোচ্চার ছিলেন। একজন পরিবেশ সংরক্ষক হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ভূমিমালিকে পরিণত হন। আমেরিকার পশ্চিমাঞ্চলে বাইসন (বুনো মহিষ) ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর বড় ধরনের ভূমিকা ছিল। এমনকি শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে তিনি জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ তৈরি করেছিলেন।

 

তবে তাঁকে সবচেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছিল একটি সাহসী স্বপ্ন। তিনি সারা বিশ্বের খবর প্রতিমুহূর্তে সরাসরি সম্প্রচার করতে চেয়েছিলেন। তাঁর এই ধারণা সফল হওয়ার পরই তিনি খ্যাতির চূড়ায় পৌঁছান। বিশ্বের ঘটনাপ্রবাহের মোড় ঘুরিয়ে দেওয়া এবং ১৫০টি দেশের দর্শককে তাৎক্ষণিকভাবে ইতিহাসের সাক্ষী বানানোর স্বীকৃতি পান টার্নার। এ জন্য ১৯৯১ সালে বিখ্যাত টাইম ম্যাগাজিন তাঁকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করে।

পরবর্তী সময়ে টার্নার তাঁর নেটওয়ার্কগুলো টাইম ওয়ার্নারের কাছে বিক্রি করে দেন। একপর্যায়ে তিনি ব্যবসাজগৎ থেকেও বিদায় নেন। তবে সিএনএন নিয়ে তিনি সব সময়ই গর্ববোধ করতেন। এটিকে তিনি নিজের জীবনের ‘সবচেয়ে বড় অর্জন’ বলে অভিহিত করেন।

 

সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, ‘টেড ছিলেন ভীষণ নিবেদিতপ্রাণ ও প্রতিশ্রুতিবদ্ধ একজন নেতা। তিনি ছিলেন অকুতোভয় ও নির্ভীক। তিনি সব সময় নতুন চিন্তার পৃষ্ঠপোষকতা করতেন এবং নিজের বিবেচনা বোধের ওপর আস্থা রাখতেন।’ মার্ক থম্পসন আরও বলেন, ‘টেড এমন এক মহিরুহ, যাঁর কাঁধে ভর করে আমরা আজ দাঁড়িয়ে আছি। আমাদের জীবনে ও এই বিশ্বে তাঁর যে প্রভাব, সেটিকে আজ আমরা সবাই মিলে স্মরণ করছি।’

 

২০১৮ সালে নিজের ৮০তম জন্মদিনের ঠিক এক মাস আগে টার্নার জানান, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামের মস্তিষ্কের এক জটিল রোগে ভুগছেন। এরপর ২০২৫ সালের শুরুর দিকে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে একটি পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসা নিয়ে তিনি সুস্থও হয়ে ওঠেন। টার্নারের ৫ সন্তান, ১৪ নাতি-নাতনি এবং ২ প্রপৌত্র (নাতির সন্তান) রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০