১২ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডায় খুলেছে অভিবাসন দরজা,বাড়ছে কর্মসংস্থান

ছবি:সংগৃহীত

এবার কানাডায় অর্থনীতি গতি পাচ্ছে। সেই সঙ্গে অভিবাসনের দরজা খুলে দিয়েছে দেশটি। গত বছর থেকে যা শুরু হয়েছে চলবে ২০২৪ সাল পর্যন্ত। ডিসেম্বরে দেশটিতে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। শেষমেশ হয়েছে ৭০ হাজার। আর জানুয়ারিতে নতুন কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৫০ হাজার।

দেশটিতে কর্মসংস্থানের হার বাড়ায় বিদেশি শিক্ষার্থী, ঠিকা শ্রমিক ও অভিবাসীদের জন্য দেশের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । এই তথ্যন নিশ্চিত করেছে ইকোনমিক টাইমস।

এদিকে কানাডার পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটির বেকারত্বের হার রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে ৫ শতাংশে।

কানাডায় এখন কর্মরত মানুষের সংখ্যা এই প্রথম দুই কোটি ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর থেকে কানাডায় ৩ লাখ ২৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এক জরিপে দেখা গেছে, ছাত্র ও ঠিকা শ্রমিকেরাও ভালো কাজের সুযোগ পাচ্ছেন। অভিবাসীদের কারণে কানাডার বাড়ছে  জনসংখ্যা ।

জানাগেছে খুচরা, পাইকারি, স্বাস্থ্য সেবা ও সামাজিক সহায়তা খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে। সেবা খাতে নতুন কর্মসংস্থান হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭০০। পণ্য উৎপাদন খাতে কর্মসংস্থান বেড়েছে ২৪ হাজার ।

জানুয়ারিতে কানাডার ঘণ্টাপ্রতি মজুরি বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। ডিসেম্বরে বেড়েছিল ৪ দশমিক ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রে গত মাসে অকৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে ৫ লাখ ১৭ হাজার। বেকারত্বের হার ৩ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে, যা ১৯৬৯ সালের মে মাসের পর সর্বনিম্ন। ঘণ্টাপ্রতি গড় মজুরিও বেড়েছে।

কানাডিয়ান ইমিগ্রেশন নিউজ ওয়েবসাইট সিআইসি নিউজ জানিয়েছে, দেশটির বেবি বুমার প্রজন্মের ৯০ লাখ কর্মজীবী এই দশকে অবসরের বয়সে পৌঁছে যাবে। এ ছাড়া দেশটির প্রজনন হার ২০২০ সালে রেকর্ড পরিমাণে কমেছে। দেশটিতে নারীদের গড় প্রজনন হার ১ দশমিক ৪ শতাংশ। শ্রম শক্তি জরিপ অনুসারে, দেশটিতে কয়েক লাখ পদ শূন্য আছে।

এই পরিস্থিতিতে কানাডা স্থায়ী বাসিন্দা হিসেবে দেশের বাইরে থেকে ২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার মানুষকে আমন্ত্রণ জানিয়েছে। এ ছাড়া ২০২৪ সালে সাড়ে চার লাখের বেশি অভিবাসীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে তাদের।

জানা গেছে, অর্থনীতি টিকিয়ে রাখতে দক্ষ কর্মীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। কিন্তু এসব সুযোগের বেশির ভাগই চীন ও ভারতের মানুষেরা পেয়ে যাচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০