বাংলা সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কমলায় মুগ্ধ হলেন সিদ্ধান্তহীন মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে আর মাত্র কয়েক সপ্তাহ। যেসব ভোটার এখনো কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নেননি, তাঁদের মন জয় করার চেষ্টায় আছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাতে সরাসরি বিতর্কের মুখোমুখি হলেন দুই প্রার্থী।

 

৯০ মিনিটের ওই বিতর্ক দেখেছেন এমন ছয়জন ভোটারের সঙ্গে কথা বলেছে বিবিসি। এই ছয়জনের সবাই আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কাকে ভোট দেবেন, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বাসিন্দা ভেনেসা পিয়ার্স (৩৩) বিতর্ক শুরুর আগে ট্রাম্পের দিকে ঝুঁকছিলেন। এখনো সেদিকেই তাঁর টান রয়েছে; কিন্তু বিতর্কে কমলার পারদর্শিতায় তিনি মুগ্ধ।

 

ভেনেসা পিয়ার্স আরও বলেন, ‘এই বিতর্ক ট্রাম্পকে ভোট দেওয়ার ব্যাপারে আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেনি; কিন্তু নির্বাচনে কমলা জিতলেও আমি এতটা ভয় পাব না। কারণ, আমি মনে করি তিনি নিজেকে ভালোভাবে সামলাতে পারেন। ভালো বিতর্ক করতে পারেন। তারপরও সার্বিকভাবে আমার অবস্থানের পরিবর্তন হয়নি; কিন্তু এখন আমি তাঁকে (কমলা) আগের চেয়ে বেশি পছন্দ করি।’

 

৩৩ বছর বয়সী এই ভোটার বলেন, ‘আমি ডেমোক্রেটিক পার্টির ওপর ব্যাপকভাবে আস্থা হারিয়েছি, যখন তারা বলল যে জো বাইডেন ঠিক আছেন। পরে তারা তাঁকে বাদ দিল। তাই একই প্রশাসনের ওপর আস্থা রাখাটা কঠিন।’ তিনি বলেন, ‘আমি ট্রাম্পকে ভোট দিতে চাই না; কিন্তু বর্তমান প্রশাসনকেও পছন্দ করি না। নভেম্বরের আগে আমি আমার অবস্থান পরিবর্তন করব না।’ ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ৩১ বছর বয়সী উইলিয়াম হোয়েকজেমা বলেন, বিতর্কে প্রায় সব বিষয় নিয়েই ট্রাম্প কথা বলেছেন; কিন্তু এ বিতর্কের পর আমি কমলার দিকে ঝুঁকব। ট্রাম্পকে নানা প্রশ্নের মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছিল। অভিবাসন ও গর্ভপাতের মতো বিষয়গুলোতে তাঁর যথাযথ উত্তর দেওয়া দরকার ছিল।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ২৯ বছর বয়সী বাসিন্দা রোহান বিজায়ন মনে করেন, এই বিতর্ক ছিল কমলার জন্য পরীক্ষার মতো। কাকে ভোট দেবেন, তা নিয়ে তিনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। বিতর্কের পর কমলার দিকে তাঁর সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৫১ শতাংশ, ট্রাম্পের দিকে তা ৪৯ শতাংশ। সাউথ ক্যারোলাইনার বাসিন্দা ট্রেসি মারডক বিতর্ক দেখার পরও কাকে ভোট দেবেন, তা স্থির করতে পারেননি। তাঁর মতে, বিতর্কে দুই প্রার্থী খুব ভালোভাবে কথা বলেছেন। তবে কমলা ট্রাম্পের চেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়েছেন। ৬৫ বছর বয়সী এই ভোটার বলেন, ‘আমি ট্রাম্পকে পছন্দ করি না। আমার মনে হয়, তিনি দেশ পরিচালনা করার পরিবর্তে দেশকে দখল করতে চান।’

 

উটাহ অঙ্গরাজ্যের ২৬ বছর বয়সী জেরেমি পিটারসেন ট্রাম্পকে পছন্দ করেন না। অন্যদিকে তিনি ২০১৬ বা ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টিকেও ভোট দেননি; কিন্তু মঙ্গলবার রাতের বিতর্কের পর তিনি কমলাকে ভোট দেওয়ার কথা ভাবছেন। কারণ, ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে তিনি অনেক বেশি শঙ্কিত। তবে কমলাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও তিনি তাঁকে এতটা ভালোবাসেন না। মঙ্গলবার রাতের বিতর্কে দুই প্রার্থীর কেউ চ্যান্স ফিলিপসের মন জয় করতে পারেননি। তাই আরাকানস অঙ্গরাজ্যের ১৯ বছর বয়সী এই ভোটার আসন্ন নির্বাচনে কাকে ভোট দেবেন, তা এখনো চূড়ান্ত করতে পারেননি। তাঁর মতে, বিতর্কে কোনো বিষয়ই গভীরভাবে আলোচনা করা হয়নি। এ বিষয় তাঁকে হতাশ করেছে। তাঁর প্রত্যাশা, দুই প্রেসিডেন্ট প্রার্থী পরবর্তী বিতর্কে পরস্পরকে ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করার পরিবর্তে নিজেদের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০