৫ ডিসেম্বর ২০২২, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারেন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষার্থী অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অব মিশিগান বাংলাদেশের খ্যাতনামা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম দিবস মহাসমারোহে উদযাপন এবং ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা ৩৪ জন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্প্রতি ওয়ারেন শহরের সুপরিচিত মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মোহাম্মদ আপ্তাবের কোরআন তেলাওয়াত ও অরবিন্দু চৌধুরী মৃদুলের গীতা পাঠের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা, শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি সৈয়দ মইন দিপু। সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ড. দেবাশীষ মৃধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাহলীল আজিম চৌধুরী, ওয়াইনি মার্সি সাবেক ইস্ট্রাক্টর মোহাম্মদ এভর লস্কর ও হিমালয় এলএলসির পরিচালক চিনু মৃধা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অব মিশিগানের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা, স্মৃতিচারণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে মিশিগানের ওয়ারেন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক জাকজমকপূর্ণ মিলনমেলা ঘটে। ব্যাপক আনন্দ উল্লাসে মেতে উঠে মিশিগানে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে মিশিগানে গঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অব মিশিগান।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছে তাদের উৎসাহ দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে ৩৪ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অব মিশিগানে

র সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের যেকোনো দুর্যোগ-সঙ্কটে আমরা আমাদের অবস্থান থেকে সহায়তা করতে চাই সেইসাথে আমরা মিশিগানে বসবাসরত আমাদের নতুন প্রজন্মকে উৎসাহ-অনুপ্রেরণা প্রদানসহ কর্মক্ষেত্রে নিজেদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। সম্প্রতি সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। শিগগিরই আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বিশাল কেক কাটেন প্রাক্তন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা-গবেষণা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন এবং দেশ ও সমাজ গঠনে অপরিসীম ভূমিকা রেখে চলেছেন।

মিশিগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান-গবেষণার অন্যতম তীর্থস্থান। দেশে বহুমাত্রিক দক্ষতা সম্পন্ন যোগ্য ও আলোকিত মানবসম্পদ তৈরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দেশে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে সবিতা দেব ও সৈয়দ শাফির মনোমুগ্ধকর সংগীতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা।


অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ, মিশিগানের বিভিন্ন শহরে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, মিশিগানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

বাংলাদেশের ভোট: আন্তর্জাতিক গণমাধ্যমে কীভাবে উঠে এলো

সিলেট জেলার ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন।

১০

বাংলাদেশের নতুন সরকারের কাছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রস্তাব

১১

জীবন রক্ষাকারী স্টেথোস্কোপ আবিষ্কারের কাহিনি

১২

যুদ্ধ ও সশস্ত্র সংঘাত পরিবেশের শোষণ প্রতিরোধ

১৩

প্রথমবারের মতো উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া চোখে দেখলো মানুষ

১৪

পাখির ভোজ উৎসব দেখে বিজ্ঞানীদের স্বস্তি

১৫

৫৪ বছর পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা

১৬

মানবিক রাষ্ট্রব্যবস্থা ও শান্তির আদর্শ বাস্তবায়নে প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সুশাসন

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ

১৮

মার্চে নিউইয়র্ক অলবানি রুটে পূর্ণ ট্রেন সেবা ফিরছে

১৯

সাউথ এশিয়ান কালচারাল সেন্টার জমকালো আয়োজনে দুই বছর পূর্তি উদযাপন

২০