দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য, তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি ও এবিএম ওয়াটার কোম্পানীর কর্ণধার এ কে এম আতাউল করিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদ ।
এ কে এম আতাউল করিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ শাহাব উদ্দিন-এর কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাস্ট্রিয়াল গোল্ড অ্যাওয়ার্ড গ্রহণ করায় এবং তৃত্বীয়বারের মতো সিআইপি পদমর্যাদায় ভূষিত হওয়ায় তাকে এই অভিনন্দন জানানো হয়।
চেম্বার সভাপতি তাহমিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কে এম আতাউল করিম তরুণ শিল্পোদ্যোক্তা হিসেবে যেভাবে সারাদেশে সুখ্যাতি অর্জন করেছেন, সেভাবে সিলেট তথা সমগ্র দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। চেম্বার নেতৃবৃন্দ তার উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।
মন্তব্য করুন