সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলোজি ক্লাবের ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক বিজন কুমার চক্রবর্তী অনুষ্ঠানে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী আইনুল আহমেদ দুরন্ত ও সাধারণ সম্পাদক ২৯তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত সিংহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, প্রভাষক আনোয়ার হোসাইন, প্রভাষক জুয়েল আহমেদ ও প্রভাষক সুমন চন্দ্র পাল, অতিথি শিক্ষক ও ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর হোসেন রাকিব, প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মুছলেহ উদ্দিন মুনাঈম, বিদায়ী কমিটির সভাপতি রুহিত তারণ অভি, সিজান শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ জাবেদ, এস আর মিশু, শেখ জুবেল, আশরাফ হোসাইন, অনুপম দাস, সোহাগ দাস, রুবেল আসলামসহ ক্লাবের বর্তমান কমিটির সদস্য এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
ক্লাবের অন্যরা হলেন, সহ-সভাপতি সাইফুর রহমান সাইফ, উম্মে তাসনিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, হাজেরা বেগম ইমা, রজত কিশোর, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাস স্বপ্নীল, তাজ উদ্দিন মাহিন, আছমা আনজুম চৌধুরী জুঁই, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক এল. অন্তরা দেবী চৈতি, ছাত্রকল্যাণ সম্পাদক ইশফাক আলীম রাফিদ, উপ-ছাত্রকল্যাণ সম্পাদক শান্তানা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল জান্নাহ চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবিদ রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক সানজিদা আক্তার শিলা, উপ-দপ্তর সম্পাদক মো. শাহরিয়া মাহমুদ তামিম, ক্রীড়া সম্পাদক খোকন মিয়া, উপ-ক্রীড়া সম্পাদক নওরিন ইসলাম নিসা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাসফিয়া তাব্বাসুম মুগ্ধ, সেমিনার ও কর্মশালা সম্পাদক তাসনিয়া উদ্দিন নাফিসা, উপ-সেমিনার ও কর্মশালা সম্পাদক তাইবা হক নুহা।
কার্যনির্বাহী সদস্য হলেন, আল আমিন, এম. আবদুল্লাহ মেহেদী, স্নানিতা দাস, আবু সুফিয়ান ইসলাম, তানজিম আহমেদ, সামিন, সামিরা আক্তার, সুস্মিতা দাস জুঁই, মাহমুদা জাহান, মো. আশিকুজ্জামান শুভ, মো. নাজমুল ইসলাম, বুশরা আক্তার চৌধুরী, নুসরাত জাহান তানহা, ফরহাদ আহমেদ শুহাগ, মাশহুদা আক্তার দীনা, শাহরিন আক্তার রাইসা, সিমরা বেগম।
নতুন কমিটি ঘোষণা উপলক্ষে বক্তব্যে অধ্যাপক বিজন কুমার চক্রবর্তী বলেন, ‘জুলোজি ক্লাব প্রাণিবিদ্যা বিভাগের আত্মাস্বরূপ, যার মাধ্যমে প্রাণিবিদ্যা তার প্রাণ ফিরে পেয়েছে। নতুন কমিটির মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন