৫ অক্টোবর ২০২৩, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার মেসেজ পিন করা যাবে হোয়াটসঅ্যাপে

প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য সুবিধার কথা মাথায় রেখে তাদের এই চেষ্টা।

এই মেসেজিং প্ল্যাটফর্মে পছন্দমতো চ্যাটথ্রেড সবার উপরে রাখার সুবিধা আগে থেকেই ছিল। এবার কোনো থ্রেডের ভেতর থেকে নির্দিষ্ট কোনো মেসেজও পিন করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ।

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো বলছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২১.৪ ভার্সনে বিভিন্ন কথোপকথনের মেসেজ পিন করার সুবিধা দেখা গেছে। যেকোনো মেসেজ নজরে রাখতে চ্যাটের মধ্যেই পিন করে রাখা যাবে। এর ফলে পুরনো হলেও গুরুত্বপূর্ণ মেসেজ দেখা সহজ হবে।

এই নতুন ফিচারসহ হোয়াটসঅ্যাপে চ্যাট শেয়ার মেনুরও নতুন নকশা দেখা যাবে। চ্যাট শেয়ার মেনুকে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। এই আপডেটে কনটেন্ট শেয়ারের কোনো অপশন বাদ যায়নি।

সেপ্টেম্বরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের ২.২৩. ২০.১০ বেটা ভার্সনে আরও নতুন ফিচার যুক্ত করা হয়। এর মধ্যে আছে হোম স্ক্রিনের রঙহীন টপবার ও হালকা ধূসর বটম বার। ডার্ক মোডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই আপডেট আনা হয়েছে। আবার নতুনরূপে চ্যাট বাবল ও ফ্লোটিং অ্যাকশন বাটনও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এসব আপডেট এখনও বেটা ভার্সনেই এসেছে। ভবিষ্যতে এক এক করে ফিচারগুলো ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী গুগলের টেক্সট ফরম্যাটের সঙ্গে পাল্লা দিতে বেটা ভার্সন ২.২৩. ২১.৩ এ উদ্ধৃতি ব্লক ফিচার, টেক্সট ফরমেটিং ও চ্যাট কনটেন্ট লিস্ট সাজানোর সুবিধা এনেছে। আপডেটগুলো ছোট বলে মনে হলেও হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজিংয়ের ক্ষেত্রে এগুলো বড় পরিবর্তন নিয়ে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০