বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার পাশাপাশি দুই গ্যালাক্সির ছবি তুলল নাসার টেলিস্কোপ

বিজ্ঞানের উৎকর্ষতায় দিন দিন মহাকাশের নতুন নতুন তথ্য পাচ্ছে মানুষ। প্রতিনিয়ত মহাকাশ যাত্রায় সামনে আসছে নতুন অজানা নানা তথ্য। তারই ধারাবাহিকতায় গ্যালাক্সির নতুন ছবি তুলেছে নাসা।

 

শুক্রবার (১২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করেছে নাসা। ছবিতে দুটি গ্যালাক্সিকে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে দেখা গেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দুই বছরপূর্তি উদ্‌যাপন দুই বছরপূর্তি উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার পেঙ্গুইন ও এগ নামের দুটি গ্যালাক্সির ছবি প্রকাশ করা হয়েছে।

 

মহাকাশ গবেষণা সংস্থা নাসার জ্যোতির্পদার্থবিদ্যা বিভাগের পরিচালক মার্ক ক্ল্যাম্পিনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে আলজাজিরা জানিয়েছে, মাত্র দুই বছরে ওয়েব টেলিস্কোপ বিশ্বমানের বিজ্ঞানের সহযোগিতায় মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এ কারণে এ মিশনটিকে বাস্তবে পরিণত করতে সক্ষম হয়েছে নাসা।

 

ওয়েব টেলিস্কোপ ছাড়া মহাবিশ্বের প্রতিটি দিক আরও গভীরভাবে অন্বেষণ করা সম্ভব ছিল না জানিয়ে তিনি বলেন, আদি মহাবিশ্ব সম্পর্কে দীর্ঘস্থায়ী রহস্যের অন্তর্দৃষ্টি দিয়েছে ওয়েব টেলিস্কোপ। এ ছাড়া এটি দূরবর্তী বিশ্বের অধ্যয়নের ক্ষেত্রেও নতুন যুগের সূচনা করেছে। এটা এমন ছবি প্রকাশ করেছে যা বিশ্ববাসীকে অনুপ্রাণিত এবং মহাকাশ অন্বেষণসংক্রান্ত আরও প্রশ্ন করতে উৎসাহিত করে।

 

গ্যালাক্সির ছবির বিষয়ে নাসা জানিয়েছে, কয়েক লাখ বছর ধরে এ দুটি একে অন্যকে জড়িয়ে রয়েছে। এ দুটি প্রায় ৩ হাজার ২৬০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত।

 

সংস্থাটির মতে, ২৫০ থেকে ৭৫০ লাখ বছর আগে পেঙ্গুইন ও এগ নামের দুটি গ্যালাক্সির কসমিক ড্যান্স (মহাজাগতিক নৃত্য) শুরু হয়েছিল।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক লাখ বছর ধরে তারা একে অপরের চারপাশে ‍লুপের একটি সিরিজে ঘুরতে থাকবে। সর্বশেষ গ্যালাক্সি দুটি একক গ্যালাক্সিতে পরিণত হবে।

 

ওয়েব টেলিস্কোপ ইনফ্রারেড আলো ক্যাপচারে বিশেষজ্ঞ। এটিকে হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে মনে করা হয়। গত দুই বছরে এটি মহাকাশ থেকে বেশ কয়েকটি আবিষ্কার ও আশ্চর্যজনক চিত্র আনতে সাহায্য করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০