১ জুলাই ২০২৫, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক্সে এআই ভিডিও তৈরি করে দেবে পারপ্লেক্সিটি চ্যাটবট

খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের জন্য সুখবর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পারপ্লেক্সিটির ‘আস্ক পারপ্লেক্সিটি’ চ্যাটবটের মাধ্যমে এক্সে সহজেই ভিডিও তৈরি করা যাবে। সর্বোচ্চ আট সেকেন্ডের এসব ভিডিওতে চাইলে কৃত্রিম কণ্ঠের সংলাপ ও শব্দ যুক্ত করা যাবে।

 

পারপ্লেক্সিটির তথ্যমতে, ব্যবহারকারীরা এক্সে @AskPerplexity অ্যাকাউন্ট ট্যাগ করে একটি সংক্ষিপ্ত প্রম্পট লিখলেই আস্ক পারপ্লেক্সিটি চ্যাটবট ভিডিও তৈরি করে দেবে। চ্যাটবটটির মাধ্যমে সহজেই পছন্দের সংলাপ, শব্দসহ ভিডিও তৈরি করা যাবে।

 

এক্সে এআই চ্যাটবটের মাধ্যমে ভিডিও তৈরির সুযোগ চালু হওয়ায় বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, দুর্বল কনটেন্ট (আধেয়) নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এক্স আগে থেকেই সমালোচিত। এই পরিপ্রেক্ষিতে কৃত্রিম ভিডিও তৈরির সুবিধাটি কাজে লাগিয়ে এক্সে ভুয়া বা বিকৃত তথ্যের বিস্তার ঘটতে পারে। তবে পারপ্লেক্সিটি জানিয়েছে, সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে উন্নত মানের ফিল্টার যুক্ত করা হয়েছে, যা ভিডিও তৈরির সময় অগ্রহণযোগ্য বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে বাদ দিতে পারে।

 

নতুন এ সুবিধা চালুর পরপরই এক্স ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই রাজনীতি, বিশ্বনেতা বা তারকাদের কেন্দ্র করে মজার মজার ভিডিও তৈরি করছেন। আস্ক পারপ্লেক্সিটি চ্যাটবটের চাহিদা এতটাই বেড়ে গেছে যে ভিডিও তৈরিতেও মাঝেমধ্যে বিলম্ব হচ্ছে।

-সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০