১৭ জুন ২০২৫, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এএসপি পরিচয়ে বিয়ে-ডাকাতি, বিভিন্ন অপরাধচক্রের সদস্য জাকারিয়া গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে বিয়ে করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও আশপাশের মহাসড়কগুলোতে ডাকাতি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের জাকারিয়া আহমদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বাশার পুলিশ বক্সের মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে থানা পুলিশ। রোববার দুপুরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন।গ্রেফতারকৃত জাকারিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের মৃত আব্দুস সবুর তাপাদারের ছেলে।

 

 

রূপগঞ্জ পুলিশের দাবি, জাকারিয়া আহমদ তাপাদারের কাছ থেকে ডিবি পুলিশের পোষাক, ওয়াকিটকি একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি, ধারালো অস্ত্র, পুলিশের নকল একটি পরিচয়পত্র, বিদেশি মোবাইল ও বিভিন্ন ডিভাইসসহ উদ্ধার করা হয়েছে। তিনি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও পাশের এলাকার মহাসড়কগুলোতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবির পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে ডাকাতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে । এছাড়াও তার কাছ থেকে সরকারবিরোধী নানা কার্যক্রমে ব্যবহৃত ডিভাইস ও তথ্যপ্রযুক্তির আলামত পাওয়া যায়।

 

 

পুলিশ জানিয়েছে, ধৃত জাকারিয়ার এএসপি পরিচয় দিয়ে প্রতারণা করে রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে মারিয়া চৌধুরীকে প্রায় চার বছর আগে বিয়ে করেন। কিন্তু বিয়ের কয়েকদিন পর যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন মারিয়া চৌধুরী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং ঢাকায় তার চক্রের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

 

 

জাকারিয়া আহমদ তাপাদারের স্ত্রী মারিয়া চৌধুরী জানান, চার বছর আগে জাকারিয়া সঙ্গে মোবাইল ফোনের সূত্র ধরে সম্পর্ক গড়ে ওঠে। তখন জাকারিয়া নিজেকে এএসপি পরিচয় দেন। পরে তাদের দু’জনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারিয়া চৌধুরীকে তার পিত্রালয়ে রেখে ঘর সংসার করে আসছেন। জাকারিয়া মারিয়ার কাছে বিভিন্ন সময় যৌতুক নিয়েছে । কিছুদিন আগেও ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় নানা সময় শারীরিক নির্যাতন চালাতেন জাকারিয়া ।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেফতার জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে নানা ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত ও ঢাকার কয়েকটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য । তার বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগের গোপন তথ্য থাকায় উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। রোববার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০