বাংলা সংবাদ ডেস্ক
১৫ অগাস্ট ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামে পরামর্শের গুরুত্ব

সত্য, সুন্দর ও শৃঙ্খলার ধর্ম ইসলাম। ইসলামে পরামর্শ একটি ইবাদত। পরামর্শ করে কোনো কাজের সিদ্ধান্ত নিলে মানুষের সব কাজ সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ হয় এবং আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই ইসলাম পরামর্শের প্রতি জোর দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) সব সময় পরামর্শ করে কাজ করতেন। সাহাবায়ে কেরামকে পরামর্শ করার আদেশ করতেন। একবার হজরত আলী (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জানতে চাইলেন, ‘হে আল্লাহর রাসুল, আমরা যদি এমন কোনো বিষয়ের সম্মুখীন হই, যা কুরআন-হাদিসে নেই, তখন কী করবো?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তখন সবাই মিলে পরামর্শ করে নেবে।’

 

এককভাবে কাজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকার পরও রাসুলুল্লাহ (সা.) সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে কাজের সিদ্ধান্ত নিতেন। ফলে তাঁর কাজকর্ম সবার কাছে গ্রহণীয় ও বাঞ্ছনীয় হয়ে উঠতো। আল্লাহ তায়া’লা বলেছেন, ‘কাজের বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করুন। যদি গুরুত্ববহ কাজের সিদ্ধান্ত নেন, তাহলে আল্লাহর ওপর ভরসা করুন। নিশ্চয় আল্লাহ তাঁর ওপর নির্ভরশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান : ১৫৯)

 

পরামর্শের নিয়ম হলো, অজু করে পরামর্শ করতে বসা। প্রথমেই একজন দায়িত্ববান সিদ্ধান্তদাতা নির্ধারণ করে নেওয়া। ডান দিক থেকে মতামত নেওয়া শুরু করা। পক্ষপাতমুক্ত অভিমত ব্যক্ত করা। দোয়া-দরুদ পড়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত দেওয়া ইত্যাদি। পরামর্শ করে কাজ করার ফলে জটিল ও সমস্যাপূর্ণ বিষয়ের সহজ সমাধান হয়; ভুল কম হয়। সবার মেধার মূল্যায়নসহ পরামর্শে আরও অনেক উপকারিতা রয়েছে।

লেখক : মুনীরুল ইসলাম-ইসলামী চিন্তাবিদ ও গবেষক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবাদ অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০