বাংলা সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েল বিষয়ে নিজস্ব অবস্থান স্পষ্ট করলেন কমলা

প্রায় দুই মাস পর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে জয়ী হলে কী ধরনের নীতি বাস্তবায়ন করবেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার দেন ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করেছেন।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া যৌথ সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিংমেট টিম ওয়ালজ-ও উপস্থিত ছিলেন। কমলা তার সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কথাও জানান। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে তিনি নতুন একটি আইন প্রণয়ন করবেন এবং অবৈধভাবে যারা সীমান্ত অতিক্রম করবে তাদের বিরুদ্ধে তিনি সেই আইন প্রয়োগ করবেন। ওই সাক্ষাৎকারে কমলা প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন নীতির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। বাইডেনের আশার প্রতিফলন ঘটাতে ইসরায়েলকে জোরালোভাবে সমর্থনের কথাও বলেন তিনি।

 

এ ছাড়া নিজ দলের কিছু নেতা ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে করা যে আহ্বান জানিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন কমলা। ফিলিস্তিনে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, তাতে ইসরায়েলে অস্ত্র সরবরাহ পুনরায় বিবেচনা করা উচিত, বলে দাবি জানিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির কিছু নেতা। তবে তাদের সেই আহ্বান জোরালোভাবেই প্রত্যাখ্যান করলেন কমলা। মধ্যপ্রাচ্য বিষয়ে করা প্রশ্নে কমলা বলেন, তিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ও আত্মরক্ষার সক্ষমতার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল। তার এই অবস্থানে পরিবর্তন আসবে না। হামলায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন। নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আগেও বলেছেন, এখনো বলছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল, আছে। অন্যদিকে অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটা চুক্তি করতে হবে। এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে। জিম্মিদের মুক্তির জন্য অবশ্যই একটি চুক্তি করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০