১ জুলাই ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলন মাস্কের রোবোট্যাক্সি যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে গত রোববার নিজেদের তৈরি চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। রোবোট্যাক্সির যাত্রা শুরু উপলক্ষে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, এটি এক দশকের নিরলস পরিশ্রমের ফল।

 

রোবোট্যাক্সিতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ভাড়া করা যাবে ট্যাক্সি হিসেবে। শুরুতে শুধু আমন্ত্রিত অতিথিরা জনপ্রতি ৪ দশমিক ২০ ডলার ভাড়া দিয়ে গাড়িটিতে ভ্রমণের সুযোগ পেয়েছেন। শুরুতে রাস্তায় চলা রোবোট্যাক্সির প্রতিটিতে সামনের আসনে একজন মানব নিরাপত্তা সহকারী উপস্থিত ছিলেন।

 

রোবোট্যাক্সি যাত্রা শুরু করলেও এখনো রাস্তায় নামেনি টেসলার আলোচিত ‘সাইবারক্যাব’। গত বছরের অক্টোবরে ‘উই, রোবট’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে চালকবিহীন ভবিষ্যৎ ট্যাক্সি হিসেবে সাইবারক্যাব গাড়ির নমুনা তুলে ধরেন মাস্ক। বর্তমানে যে গাড়িগুলো চলাচল করছে, সেগুলো মূলত টেসলার বিদ্যমান মডেলের গাড়ি। গাড়িগুলো বাইরের অংশে শুধু ছোট একটি ‘রোবোট্যাক্সি’ লোগো রয়েছে। টেসলা দাবি করেছে, তাদের সেলফ ড্রাইভিং ট্যাক্সি প্রযুক্তি পথচারী ও সাইকেলচালকদের সুরক্ষা নিশ্চিত করবে। তবে খারাপ আবহাওয়ায় এ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই।

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে সেলফ ড্রাইভিং ট্যাক্সি সেবা চালু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মালিকানাধীন ওয়েমো এবং অ্যামাজনের জুক্স বর্তমানে অস্টিন, সান ফ্রান্সিসকো ও ফিনিক্স শহরে রোবোট্যাক্সি পরিচালনা করছে। এদিকে উবার যুক্তরাজ্যে সেলফ ড্রাইভিং ট্যাক্সি পরীক্ষার ঘোষণা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০